রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীতে রাতের আঁধারে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব পাবনার সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত

সাদুল্যাপুরে ২৩ বছর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি বুদা আটক

Reading Time: < 1 minute

আঃ খালেক মন্ডল,গাইবান্ধা:
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি বুদা প্রামানিক (৬৫) কে গ্রেফতার করেছে পুলিশ। বুদা পুলিশের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘ ২৩ বছর পলাতক ছিলেন।শনিবার (১৯ আগস্ট) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম।এর আগে শুক্রবার (১৮ আগস্ট) সাদুল্লাপুর থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) কনক রঞ্জন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদারীপুর জেলা থেকে আসামি বুদা প্রামানিককে গ্রেফতার করে। তার বাড়ি উপজেলার ধাপেরহাট ইউনিয়নের হিংগারপাড়া গ্রামের মৃত নছির উদ্দিনের পুত্র।ওসি মাহাবুব আলম জানান, সাদুল্লাপুর থানা জি,আর নং-৬৮২/৯৬, এস,সি নং-২৩/৯৯ মামলায় আসামি বুদা প্রামানিককে যাবজ্জীবন সাজা প্রদান করে বিজ্ঞ আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়। এরপর আসামি আত্নসমর্পন না করে দীর্ঘ ২৩ বছর ধরে পলাতক ছিলেন। এরই মধ্যে গোপন সংবাদের ভিত্তিতে তাকে মাদারীপুর জেলা থেকে গ্রেফতার করা হয়। সকালে পুলিশ স্কটের মাধ্যমে বুদাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com