সোমবার, ২৯ Jun ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন

News Headline :
রাজশাহীর মোহনপুরে আম নামানোকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১ পাবনায় ভেজাল ম্যাজিক মশলা তৈরির কারখানায় অভিযান বিপুল পরিমাণ নকল পণ্য জব্দ একজন আটক রাজশাহী নগরীতে পিতাকে হত্যার মামলার ছেলে রাকিব ঢাকায় গ্রেফতার পাবনা জেলা প্রশাসকের নির্দেশনায় ভাঙ্গুড়ার আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে এসিল্যান্ড; বাতিলের ঘোষণা  বিক্রি হওয়া ঘরের বরাদ্দ পাবনায় নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধ এবং বাল্যবিবাহ বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা জাতীয় বাজেট দেশের গুরুত্বপূর্ণ দলিল; প্রফেসর ড. মো. ফজলুল হক পাবনার আটঘরিয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি নওগাঁর বদলগাছীতে দলীয় প্রভাব খাটিয়ে জমি দখলের চেষ্টা পাবনায় চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় কারিগরি শিক্ষার ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

সীতাকুণ্ডে লকডাউন অভিযানে ১১ ব্যক্তি, প্রতিষ্ঠানকে জরিমানা

Reading Time: < 1 minute

মোহাম্মদ ইউনুস চট্টগ্রাম:
মহামারী করোনা পরিস্থিতিতে পুরো বিশ্ব আজ থমকে দাঁড়ালো। এর ধারাবাহিক আক্রমণ হিসাবে সীতাকুণ্ড উপজেলাও বাদ পড়লোনা। দৈনিক ৪০ হতে ৪৫ জন করে আক্রান্ত হওয়ার মতো ঘটনায় পরিণত হয়েছে সীতাকুণ্ড উপজেলা। পূর্বে পাহাড় পশ্চিমে সমুদ্র এর জলরাসী সংলগ্ন এ উপজেলা চট্টগ্রাম এর প্রবেশপথও বটে। বিশেষ করে চারিদিকে কলকারখানা আর বহিরাগতদের আনাগোনাসহ প্রভৃতি বিষয় হলো বর্তমান করোনা সংক্রমণ বৃদ্ধির বিশেষ কারন। এছাড়াও জনগণের ১০০% সচেতনতার অভাবও রয়েছে। এই সংক্রমণ ঠেকাতে মাঠে শুরু হতেই সর্বদাই তৎপর রয়েছে সীতাকুণ্ড উপজেলা র নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ শাহাদাৎ হোসেন, সীতাকুণ্ড থানার পুলিশ প্রশাসন, সীতাকুণ্ড উপজেলা ভূমি অফিসার সহ সকল চেয়ারম্যান, ভাইসচেয়ারম্যান, মেম্বার, মহিলা মেম্বার, সামাজিক রাজনৈতিক দল ও বিভিন্ন মহল এর নেতৃবৃন্দ। সীতাকুণ্ড উপজেলা সূত্রে জানা যায় এবারের লকডাউন এর শুরু হতেই ইউএনও অত্যন্ত দক্ষতার সাথে সংক্রমণ রোধে লকডাউন এর শুরু হতে এ পর্যন্ত সমগ্র সীতাকুণ্ডতে অভিযান চালিয়ে যান। এতে বিভিন্ন স্থানে সরকারি বিধিনিষেধ না মানার কারনে ১১ ব্যক্তি প্রতিষ্ঠানে ২৭ হজার ৫ শত টাকা জরিমানা করেন। উপজেলার বাড়বকুণ্ড, ছোটকুমিরা, বড় কুমিরা, ফুলতলা, কদমরসুল, মাদামবিবিরহাট, ভাটিয়ারী, জলিল স্টেশন এলাকাসমূহ উল্লেখ্য। ভাটিয়ারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোহাম্মদ নাজিম উদ্দীন ভাটিয়ারী ইউনিয়নে অভিযান পরিচালনার সময় সাথে ছিলেন ও সরকারী কর্মকর্তাদের সহযোগিতা করে যাচ্ছেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com