শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন

News Headline :
বেতুয়ান গ্রামে গুমানি নদীর উপর স্বপ্নের ব্রিজ নির্মাণ বাস্তবায়নের পথে রাজশাহীতে আদালতের পেশকারের কাছে চাঁদা দাবি দুই বছর পর ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার দুদকের ৬ মামলায় পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচালককে জেল হাজতে প্রেরন রাজশাহীর গোদাগাড়ীতে বিপুল পরিমান জ্বালানি তেল জব্দ অস্ট্রেলিয়ার ভিসার প্রলোভনে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ: কিশোরগঞ্জে যুবক আকাশের প্রতারণার অভিযোগ নওগাঁয় কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙে পড়ে তিন মাসের অন্তঃসত্ত্বা নারী মৃত্যু রাজশাহী সীমান্তে বিপুল ভারতীয় মদ জব্দ বদলগাছীতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির বিভিন্ন রকম উপকরণ জব্দ করে তা ধ্বংস করা হয়েছে

সুন্দরগঞ্জে নিখোঁজের ১০দিন  পর শিশুর মরাদেহ উদ্ধার

Reading Time: < 1 minute

হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ গাইবান্ধা :
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শান্তিরাম ইউনিয়নের পাঁচগাছি শান্তিরাম ফোরকানিয়া গ্রামের শিশু নাইম মিয়া (৬) নিখোঁজের ১০দিন পর বাড়ির পাশের ধানক্ষেত হতে তার মরাদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে স্থানীয় এক কৃষক ধানক্ষেতে গিয়ে ওই শিশুর অর্ধগলিত মরাদেহ দেখতে পেয়ে পরিবারের সদস্যদের খবর দেয়। নাইম ওই গ্রামের আনিছুর রহমানের ছেলে। মরাদেহ উদ্ধারের পর এলাকায় চলছে নানা জল্পনা-কল্পনা।
জানা গেছে, গত ৩ নভেম্বর সকাল ১০টা হতে ১২টার মধ্যে নাইম বাড়ি সংলগ্ন গাইবান্ধা-সুন্দরগঞ্জ সড়কে খেলা খেলতে গিয়ে নিখোঁজ হয়। অনেক খোজাখুঁজির পর তাকে না পাওয়ায়  ৩ নভেম্বর রাতে নাইমের পিতা থানায় জিডি করে। পরদিন এনিয়ে এলাকায় মাইকিংও করে।
নাইমের পিতা আনিছুরের দাবি, দীর্ঘদিন হতে ভাগিশরিকের সাথে জমিজমা নিয়ে তার বিরোধ চলে আসছে। এনিয়ে থানায় এবং আদালতে একাধিক মামলা রয়েছে। বহুবার ভাগিশরিকরা তাকে হত্যার হুমকি দিয়ে আসছিল। তারাই এ হত্যাকান্ড ঘটিয়েছে। খবর পেয়ে থানার ওসি সরকার ইফতেখারুল মোকাদ্দেম সঙ্গীয় ফোঁস নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ধানক্ষেত হতে মরাদেহ উদ্ধার করে। ওসি জানান, মরাদেহের মাথায় আঘাতের দাগ রয়েছে। পাশিপাশি গলায় কলার গাছের শুকনা পাতা দিয়ে বেধে রাখা রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি হত্যাকান্ড। মরাদেহের ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এনিয়ে হত্যা মামলার প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com