শুক্রবার, ০১ মে ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন

News Headline :
বেতুয়ান গ্রামে গুমানি নদীর উপর স্বপ্নের ব্রিজ নির্মাণ বাস্তবায়নের পথে রাজশাহীতে আদালতের পেশকারের কাছে চাঁদা দাবি দুই বছর পর ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার দুদকের ৬ মামলায় পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচালককে জেল হাজতে প্রেরন রাজশাহীর গোদাগাড়ীতে বিপুল পরিমান জ্বালানি তেল জব্দ অস্ট্রেলিয়ার ভিসার প্রলোভনে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ: কিশোরগঞ্জে যুবক আকাশের প্রতারণার অভিযোগ নওগাঁয় কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙে পড়ে তিন মাসের অন্তঃসত্ত্বা নারী মৃত্যু রাজশাহী সীমান্তে বিপুল ভারতীয় মদ জব্দ বদলগাছীতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির বিভিন্ন রকম উপকরণ জব্দ করে তা ধ্বংস করা হয়েছে

হঠাৎ নরসিংদীর বেলাবতে বিএনপি’র মশাল মিছিল :-

Reading Time: < 1 minute

আশরাফুল ইসলাম সবুজ,নরসিংদী:
বিএনপির ডাকা চতুর্থ দফা অবরোধের সমর্থনে বেলাবতে মিছিলটি উপজেলার মরজাল-পোড়াদিয়া হালদা ব্রিজ সংলগ্ন সড়কে মশাল জ্বালিয়ে মিছিল করেছে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এতে সংগঠনটির শতাধিক নেতাকর্মী অংশ নেন। রবিবার(১২ নভেম্বর) রাতে নরসিংদী জেলা বিএনপির আহবায়ক সাবেক সংসদ সদস্য এডভোকেট সরদার সাখাওয়াত হোসেন বকুলের সমর্থকরা উপজেলার মরজাল-পোড়াদিয়া হালদা ব্রিজ সংলগ্ন সড়কে মশাল মিছিল বের করেন। মশাল মিছিলে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অবরোধের সমর্থনে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। মিছিলে উপস্থিত ছিলেন বেলাব উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য ও আমলাব ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ খলিল উল্লাহ তপন, নরসিংদী জেলা যুবদলের সদস্য ও বেলাব উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ সুমন ফকির রাজ,বেলাব উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাজেদুর রহমান রাহাত,বেলাব উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুদ পারভেজ,বেলাব উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন মেম্বার,উপজেলা যুবদলের আহ্বায়ক সদস্য সাইফুল ইসলাম,ছাত্রনেতা মোফাজ্জল হোসেন, তারেক ফকির সহ প্রমূখ। বেলাব থানা ওসি তদন্ত মোঃ ফরিদ উদ্দিন খাঁন বলেন,বেলাবতে বিএনপির মশাল মিছিল বিষয়ে কোনো তথ্য পাইনি।যদি হয়ে থাকে চুরা গুপ্তা ভাবে হতে পারে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com