বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

হবিগঞ্জের বাহুবলে সড়ক দুর্ঘটনায় ঝড়ল ৪ প্রাণ 

Reading Time: < 1 minute

ত্রিপুরারী দেবনাথ তিপু,  মাধবপুর হবিগঞ্জ:
হবিগঞ্জের বাহুবলের বাগানবাড়ি এলাকায় বিরতীহীন বাস সার্ভিসের একটি বাস উল্টে অন্তত চারজন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ৪০ জন আহত হয়েছে। নিহত ও আহতদের পরিচয় পাওয়া যায়নি। বৃহস্পতিবার ১৬ ফেব্রুয়ারি রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, সিলেট থেকে ছেড়ে আসা হবিগঞ্জগামী বিরতীহীন সার্ভিসের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে হতাহতের ঘটনা ঘটে। হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈনুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন। শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আরিফুল ইসলাম জানান, দুর্ঘটনাস্থল থেকে তিনটি লাশ উদ্ধার করা হয়েছে। হাসপাতালে নেয়ার পর আরেকজনের মৃত্যু হয়। আহতদের বাহুবলসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাত ১০টার দিকে এ রিপোর্ট লেখার সময় বাসটি উদ্ধারে কাজ করছিল ফায়ার সার্ভিস ও আইন শৃংখলা বাহিনী।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com