মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

হবিগঞ্জে বৃদ্ধাকে বসতবাড়ি থেকে উচ্ছেদের চেষ্টা

Reading Time: < 1 minute

ত্রিপুরারী দেবনাথ তিপু, মাধবপুর হবিগঞ্জ :
হবিগঞ্জের মাধবপুরে এক বৃদ্ধার বসত বাড়ি অবৈধভাবে দখলের পায়তারার অভিযোগ ওঠেছে। এ ঘটনায় গত ১ ফেব্রুয়ারি শংকর পাল সুমন, জ্যোতির্ময় পাল গোপাল, আবুূ দাস, তাপস দেব, অনিল রায়ের বিরুদ্ধে বৃদ্ধা কর্তৃক থানায় ভূমি আত্মসাৎ এর অভিযোগ দায়ের। সরজমিনে ঘুরে জানা যায়, উপজেলার শাহজাহান পুর ইউনিয়নের সুরমা নোয়া হাটি গ্রামের জমিদার বাড়ীর উত্তরাধিকার সুভাষ রঞ্জন চৌধুরীর সহধর্মিণী ঊষা রাণী চৌধুরী৷ এস এ খতিয়ান নং ৮ ও ১৭ এবং ২৯ মে ১৯৮০ সালে, সাফ- কবলা দলিল ৩০৪৭ নং – মূলে মালিক, তিনি দীর্ঘ দিন চাকরির সুবাধে কর্মস্থলে থাকায় বাড়ির বিভিন্ন কাজকর্ম সহ ফসলাদি লোক দিয়ে ফলাইতেন। তিনি মাঝে মধ্যে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে বাড়িতে আসা যাওয়া করতেন। এমতাবস্থায় বাড়ির মালিক তার নিজের বসতঘর মেরামত করতে গেলে প্রতিপক্ষের অভিযুক্ত কারীরা নিষেধ করেন। ঊষা রাণী তার বাড়ির জরাজীর্ণ থাকা ভেন্টিলেটর মেরামত করতে গেলে স্থানীয় রাজমিস্ত্রী হরিপদ সরকারকে মাধবপুর থানাধীন তেলিয়াপাড়া (হরষপুর পুলিশ ফাঁড়ির) ইন্সপেক্টর মাহমুদুল হাসান গ্রেফতার করে নিয়ে যাবেন বলে ভয় দেখান এবং মেরামত কাজ করতে নিষেধ করেন বলে দাবী করে রাজমিস্ত্রী হরিপদ। এ বিষয়ে ইন্সপেক্টর মাহমুদুল হাসানকে জানতে চাইলে এ ধরনের কোনো বাধা দেয়নি বলে জানান। এলাকাবাসীরা জানান, একদল কুচক্রী মহল, ঊষা রাণী চৌধুরীকে বাড়ি থেকে উচ্ছেদ করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র করে আসছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com