মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

২১শে আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে মাধবপুরে বিক্ষোভ

Reading Time: < 1 minute

ত্রিপুরারী দেবনাথ তিপু,মাধবপুর:
হবিগঞ্জের মাধবপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে, বিএনপি -জামায়াত জোট সরকারের আমলে, ২০০৪ সালের ২১শে আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।সোমবার (২১ আগস্ট ) বিকাল ৩ টার দিকে বিক্ষোভ মিছিলটি উপজেলা পরিষদের সামনে থেকে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ এর সামনে এসে সমাপ্তি হয় এবং সমাবেশে বক্তব্য প্রদান করা হয়।বক্তারা বলেন, ২১ আগস্ট বাংলাদেশের ইতিহাসে একটি নৃশংসতম হত্যাযজ্ঞের দিন। বিএনপি -জামায়াত জোট সরকারের আমলে ২০০৪ সালের এই দিনে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সন্ত্রাস বিরোধী শান্তিপূর্ণ সমাবেশে এই নজিরবিহীন গ্রেনেড হামলা চালানো হয়। এতে আক্রান্ত হন তৎকালীন বিরোধী দলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই ঘটনায় দলীয় নেতাকর্মীরা মানবধর্ম রচনা করে শেখ হাসিনাকে রক্ষা করলেও গ্রেনেডের আঘাতে আওয়ামী লীগের মোট ২২ জন নেতাকর্মী প্রাণ হারান।তাদের স্মৃতি চারণ করেন এবং প্রতিবাদ জানান।এসময় সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আতিকুল ইসলাম আতিক, সাংগঠনিক সম্পাদক বেনুমাধব রায়, উপজেলা যুবলীগ সভাপতি মোঃ ফারুক পাঠান, সাধারণ সম্পাদক মোঃ আবুল কাশেম, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ সাব্বির হাসান, পৌর যুবলীগের আহবায়ক একরামুল আলম লেবু উপজেলা ছাত্র লীগের আহবায়ক মোঃ আতাউস সামাদ বাবু সহ বিভিন্ন দলীয় বিভিন্ন ইউনিটের সভাপতি, সাধারণ সম্পাদক আহবায়ক, যুগ্ম আহ্বায়ক প্রমুখ।এছাড়াও অংশগ্রহণ করেন, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ এরশাদ আলী সহ আওয়ামী লীগের সহযোগী সংগঠন এর রাজনৈতিক নেতৃবৃন্দ সহ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিক বৃন্দ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com