শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন

News Headline :
পাবনায় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত আটঘরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দিল্লিতে মহাবিপদ সংকেত জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় পাহাড়পুরের যুবকের মৃত্যু ‘পয়েন্ট খোলা, তবুও লাইন ক্লিয়ার! অল্পের জন্য রক্ষা বেনাপোল এক্সপ্রেস’ ভুয়া পুলিশ পরিচয়ে বিআরটিএ কার্যালয়ে উপস্থিত যুবক গ্রেফতার আটঘরিয়ায় কমিউনিটি ভিত্তিক ভার্মিকম্পোস্ট (কেঁচো সার) উৎপাদন শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আমার কন্ঠ থাকবে সোচ্চার: শিমুল বিশ্বাস হারানো ১২৫ মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল আরএমপি পাবনা জেলা কাব ক্যাম্পুরির উদ্বোধন

করোনাকালে অসহায় মানুষের সেবা দিতে মহম্মদপুরে হট লাইন টিমের যাত্রা শুরু

Reading Time: < 1 minute

কামরুল হাসান, মহম্মদপুর মাগুরা :
করোনাকালীন সময়ে অসহায় মানুষের সেবা ও খাদ্য সহযোগীতা করতে মাগুরার মহম্মদপুর উপজেলায় হট লাইন টিমের যাত্রা শুরু হয়েছে। গতকাল শুক্রবার দুপুর থেকে এই টিমের যাত্রা শুরু হয়। আছাদুজ্জামান মেমোরিয়াল ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় ২৪ ঘন্টা ফ্রি সার্ভিস দেবে এই হট লাইন টিমের ১৫ জন সদস্য।
করোনাভাইরাস সংক্রমনের মাত্রা বেড়ে যাওয়ায় মহম্মদপুর উপজেলা সদরসহ প্রত্যন্ত অঞ্চল রয়েছে ঝুকির মধ্যে। সরকারি নিধোজ্ঞার কারণে দোকানপাট, ছোটবড় যানবাহন বন্ধ থাকায় সাধারন মানুষ কর্মহীন হয়ে পড়ায় অনেকেই পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন-যাপন করছেন। এই সংকটময় মুহুর্তে পরিস্থিতি মোকাবেলায় হট লাইন টিম সার্বক্ষণিক সেবা প্রদান করবে বলে সংগঠনটির কর্মীদের কাছ থেকে জানা গেছে। এ ছাড়া হট লাইন টিমে কল করলেই মানুষের চাহিদা মত তাৎক্ষণিত সেবা প্রদান করবে। এছাড়া মধ্যবিত্ত শ্রেণীর যারা লোকচক্ষুর আড়ালে অসহায় জীবন-যাপন করছেন গোপনে তাদের তালিকা প্রনয়ন করে সেবা প্রদান করবে এই হট লাইন টিম।
হট লাইন টিমের প্রধান সমন্বয়ক ঈদুল শেখ জানান, দেশের এই সংকটময় পরিস্থিতিতে নি¤œ মধ্যবিত্ত ও অসহায় শ্রেণী পেশার মানুষ যারা অভুক্ত রয়েছেন কিন্তু চায়তে পারছেন না তাদের পরিচয় গোপন রেখে বাড়ি বাড়ি গিয়ে খাবার ও ঔষুধ পৌছে দেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com