শনিবার, ১১ Jul ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন

News Headline :
পাবনায় ৬০ দিনে ৯৭১ মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেফতার অভিযান অব্যাহত রাজশাহীর পুঠিয়ায় কিশোরীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ থানায় এজাহার রাজশাহীতে অসুস্থতার সুযোগে টিপসই নিয়ে জমি আত্মসাতের অভিযোগ শেষ সম্বল ফেরত চান বৃদ্ধা মা পাবনা ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের জন্য পৌরসভা থেকে ৫টি সিলিং ফ্যান প্রদান রাজশাহীতে গাঁজা, ইয়াবা, হেরোইন, ট্যাপেন্টাডল-সহ গ্রেফতার ৭ মাদক কারবারি পাবনায় মেস থেকে প্রাবিপ্রবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার রাজশাহীতে বিপুল পরিমান ইয়াবা ও লক্ষাধীক টাকার জাল নোটসহ মাদক কারবারী গ্রেফতার রাজশাহীতে লোডশেডিংয়ের সময় ছাদ থেকে পড়ে কলেজছাত্রের মর্মান্তিক মৃত্যু নীলফামারীর কিশোরগঞ্জে বোরো ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ সুবিধা পাচ্ছে ব্যবসায়ী সিন্ডিকেট রূপান্তর পাবনার উদ্যোগে রামানন্দপুরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠিত

খুলনা ডুমুরিয়ায় মাছের ঘেরে দুর্বৃত্তদের বিষ প্রয়োগ্।ক্ষয়ক্ষতি ৫ লাখ

Reading Time: 2 minutes

মোঃ শহিদুল ইসলাম, খুলনা :
খুলনার ডুমুরিয়া উপজেলার মাগুরাঘোনা ইউনিয়নে আঠারো মাইলে রাতের আঁধারে এক ব্যক্তির মৎস্য ঘেরে বিষ প্রয়োগের (গ্যাস ট্যাবলেট) অভিযোগ পাওয়া গেছে। বিনষ্ট হয়েছে বিভিন্ন প্রজাতির প্রায় ১শ’ মণ মাছ। যার আনুমানিক মূল্য প্রায় ৫ লাখ টাকা। এ ঘটনায় ৪ জনের নাম উল্লেখ করে ডুমুরিয়া থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে। ডুমুরিয়া উপজেলার মাগুরাঘোনা ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের মৃত ঈমান আলী সরদারের পুত্র মোঃ মইনুর সরদার (৪০)এর প্রাপ্ত অভিযোগে উল্লেখ করেন প্রতি বছরের ন্যায় চলতি বছর জনৈক আজিজ মোড়লসহ এলাকার বিভিন্ন লোকের কাছ থেকে অত্র থানাধীন কাঞ্চনপুর বিলে ২০ একর জমি ইজারা নিয়ে মাছের ঘের তৈরি করে শান্তিপূর্ণভাবে রুই, কাতলা ও মৃগেলসহ বিভিন্ন প্রজাতির সাদা মাছ চাষাবাদ করে আসছেন।

বাদীর বড় পুত্র মুন্না সরদার(১৬) ঘেরটি দেখাশুনা করে এবং পাহারা দেয়। সে প্রতিদিনের ন্যায় গত ১৫ মে রাত আনুমানিক ১১টার দিকে ঘেরের বাসায় গিয়ে ঘুমিয়ে পড়েন। ১৬ মে তারিখ রাত ১টা ৩০মিনিটে ঘেরের ক্যানেলের মধ্যে মাছের লাফালাফির শব্দ শুনে মুন্নার ঘুম ভেঙ্গে গেলে সে ঘেরের বাসার বাইরে গিয়ে ক্যানেলে টর্চ লাইট মেরে দেখতে পান রুই, কাতলা ও মৃগেলসহ বিভিন্ন প্রজাতির সাদা মাছ ছটফট করে মারা যাচ্ছে। তখন মুন্না ঘেরের পানি নাকের কাছে নিয়ে বিষের গন্ধ পান। এ ঘটনায় কাঞ্চনপুর গ্রামের মৃত কওসার আলী সরদারের পুত্র আরিজুল সরদার (৪৬), মোঃ হালিম শেখের পুত্র মোঃ তালিম শেখ (২৭), আরশাফ আলী সরদারের পুত্র মোঃ মহসিন সরদার (২৫) ও আব্দুল কাদের মোড়লের পুত্র আলিমুল মোড়ল (২৮)কে আসামী করে একটি অভিযোগ দেওয়া হয়েছে। এ ব্যাপারে বাদী মইনুর রহমান বলেন, তার পুত্র মুন্না বিবাদীদের গত ১৫ মে রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে ঘেরের বেঁড়িতে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখেছে। এজন্যই তাদের নামে মামলা করা হয়েছে। ১নং বিবাদী মোঃ আরিজুল সরদার তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেন। ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান বলেন, মামলা হয়েছে। তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com