শনিবার, ১১ Jul ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় ৬০ দিনে ৯৭১ মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেফতার অভিযান অব্যাহত রাজশাহীর পুঠিয়ায় কিশোরীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ থানায় এজাহার রাজশাহীতে অসুস্থতার সুযোগে টিপসই নিয়ে জমি আত্মসাতের অভিযোগ শেষ সম্বল ফেরত চান বৃদ্ধা মা পাবনা ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের জন্য পৌরসভা থেকে ৫টি সিলিং ফ্যান প্রদান রাজশাহীতে গাঁজা, ইয়াবা, হেরোইন, ট্যাপেন্টাডল-সহ গ্রেফতার ৭ মাদক কারবারি পাবনায় মেস থেকে প্রাবিপ্রবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার রাজশাহীতে বিপুল পরিমান ইয়াবা ও লক্ষাধীক টাকার জাল নোটসহ মাদক কারবারী গ্রেফতার রাজশাহীতে লোডশেডিংয়ের সময় ছাদ থেকে পড়ে কলেজছাত্রের মর্মান্তিক মৃত্যু নীলফামারীর কিশোরগঞ্জে বোরো ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ সুবিধা পাচ্ছে ব্যবসায়ী সিন্ডিকেট রূপান্তর পাবনার উদ্যোগে রামানন্দপুরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠিত

খূলনা ডুমুরিয়ার আঠারমাইলে বিধি নিষেধ উপেক্ষা করে গরুহাট প্রশাসনের উদ্যোগে হাট বন্ধ

Reading Time: < 1 minute

মোঃ শহিদুল ইসলাম, খুলনা :
খুলনার ডুমুরিয়ার ঐতিয্যবাহি আঠারমাইল পশু হাটে বিধি নিষেধ উপেক্ষা করে গরু ব্যাবসায়ীরা ক্রয়-বিক্রেতাদের সমাগমে জমজমাট হয়ে উঠেছে পশুহাট। সকাল থেকে বিভিন্ন এলাকা গরু মালিক ও ব্যাপারীদের নিয়ে আসা ৩/৪ হাজার গরু মুহূর্তের মধ্যে হাটে ভরে যায়। এ সময় গরু ক্রয় বিক্রয় শুরু হয়ে হাটের পূর্ণতা হয়ে ওঠে । হাট ইজারাদার মোঃ রফিকুল ইসলাম হেলাল আমাদের মুঠো ফোনে বলেন সরকারী ভাবে হাট বন্ধ আছে। আমি হাটের কোন খবর জানি না। যদি কেউ গরু ক্রয় বিক্রয় করে তাদের বিরুদ্ধে প্রশাসন ব্যাবস্হা করবেন। অনেক গরুর মালিক ও ব্যাপারী আমাদের বলেন, আমরা গরু বিক্রি করে চাউল কিনে খাবো। তায় আমরা হাটে গরু বিক্রি করতে এনেছি। আমরা খাবো কি?? আমাদের কেউ সাহায্য করে না। হাটে গরু বিক্রি করে চাউল কিনে নিয়ে যাব। আমাদের হাট টি দয়া খুলে দেন। এমনি আকুতি মিনতি করে হাটের অসহায় গরুর মালিক। ঈদকে সামনে রেখে অনেক আশায় গরু পেলে যখন বিক্রি করতে পারছে না তখন তাদের বুক ফাটা আর্তনাদ দেখতে পাওয়া যায়। সরকারী বিধি নিষেধ ও ভয়াবহ করোনা ভাইরাসের ঢেউ সামলাতে স্হানীয় পুলিশ প্রশাসনের দেখা যায় কঠোর অবস্থানে।মাগুরাঘোনা বিট পুলিশের এস আই এস এম হাবিবুল্লাহ নেতৃত্বে এ এস আই সোহেল রানা,এ এস আই মাসুদ রান,কনস্ট্রবল মাসুম বিল্লাহ, আলী আহমেদ,আবু সাঈদ,সাব্বির হোসেনসহ সকলে গরু হাট ছত্রভঙ্গ করে দেয়। পরে গরুর মালিক ও ব্যাপাটিরা বিভিন্ন দিক দিয়ে গরু নিয়ে চলে যায়। এ দিকে হাট বন্ধে বিপাকে পড়েছে ইজারাদারসহ হাজার হাজার ব্যাপারী। কর্মহীন হয়ে পড়া ব্যাপারীরা চায় স্বাস্হ্য বিধি মেনে সকল পশু হাট ঈদের আগে চালু করার দাবী জানিয়েছেন । ডুমুরিয়া সকল গরু ছাগল হাটের ইজারাদার গরু ব্যবসায়ীদের করুণ দূর্দশায় দিনযাপন করছেন। করোনা ভাইরাসের প্রভাবে খুলনা সকল হাট নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ঈদকে সামনে রেখে সকল পশুরহাটের বেপারী ইজারাদার সহ হাজার হাজার ব্যাপারী, গাড়ির ড্রাইভার, হট মালিক কর্তৃপক্ষূের মাঝে কুরবানীর ঈদে গরু ছাগল বিক্রয় নিয়ে শংশয় দেখা দিয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com