সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় জামায়াত কর্মীকে গুলি ও কুপিয়ে হত্যার অভিযোগ সাতক্ষীরা-৪ আসনের বহিষ্কৃত এমপি গাজী নজরুলের আলোচিত দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার রাজশাহীর চারঘাটে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার প্লাস্টিক-পলিথিনের দূষণ রোধে শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার ব্যবসা-বাণিজ্যের পরিবেশ সৃষ্টি দেশে হওয়ায় বিনিয়োগ বাড়ছে -ড. এনামুল হক চৌধুরী পাবনা এসআরবি অভিযানে চাঞ্চল্যকর হত্যা মামলার আসামী গ্রেফতার রাজশাহী শহরকে আরও সবুজ করার আহ্বান জানিয়েছেন ভূমিমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব নিতে হবে: শিমুল বিশ্বাস শাজাহানপুরে স্যালাইন মিশানো পানি মনে করে ভুলক্রমে কীটনাশক পান করে কৃষকের মৃত্যু পাবনা হিমাইতপুর সৎসঙ্গে নবনির্মিত বিভিন্ন স্থাপনা ও উন্নয়নকাজের উদ্বোধন

গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে ৫ এপ্রিল প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান

Reading Time: < 1 minute

গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে ৫ এপ্রিল প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক

জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে ৫ এপ্রিল সোমবার সকল জেলা-উপজেলা থেকে মাননীয় প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি পাঠাবেন সাংবাদিকরা। এবছরের ১-৭ মে পঞ্চম বারের মত দেশে এ সপ্তাহটি উদযাপিত হবে। এর আগে সপ্তাহটিকে রাষ্ট্রীয় স্বীকৃতি চায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম- বিএমএসএফ।

২৫ মার্চ গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশে বিভিন্ন শ্রেনীপেশার মানুষের জন্য ভিন্ন ভিন্ন দিবস ও সপ্তাহব্যাপী রাষ্ট্রীয় আয়োজন রয়েছে। কিন্তু ৩ মে বিশ্বমুক্ত গণমাধ্যম দিবস সারাবিশ্বে রাষ্ট্রীয় ভাবে উদযাপিত হলেও একমাত্র বাংলাদেশে তার ভিন্নরুপ।

বিবৃতিতে সংগঠনের সভাপতি শহীদুল ইসলাম পাইলট ও সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর বলেন, বিগত ৪বছর ধরে জাতীয় গণমাধ্যম সপ্তাহকে ঘিরে আমরা নানা আয়োজন করে আসছি। এবছর রাষ্ট্রীয় ভাবে উদযাপন করতে সরকারের সুদৃষ্টি আশা করছি।

নেতৃবৃন্দ আরো বলেন, গণমাধ্যম অঙ্গনকে বাইরে রেখে কোন রাষ্ট্র ভালো কিছু আশা করতে পারেনা। দেশ স্বাধীনতার সুবর্নজয়ন্তীর এই মহাক্ষনে দাঁড়িয়ে আজো সাংবাদিকরা বেঁচে থাকার লড়াইয়ে মর্যাদা চায়। রাষ্ট্রের কাছে অধিকারহীন এক গোষ্ঠির নাম গণমাধ্যম। পেশাটি আজ বিপর্যস্ত, ক্ষতবিক্ষত ও লজ্জিত। এথেকে পরিত্রান জরুরী।

সপ্তাহটির রাষ্ট্রীয় স্বীকৃতি চেয়ে বিএমএসএফের পাশাপাশি যেকোন সাংবাদিক সংগঠন স্মারকলিপি পাঠাতে পারবেন বলে সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে। জেলা পর্যায়ে জেলা প্রশাসক এবং উপজেলায় নির্বাহী কর্মকর্তার মাধ্যমে স্মারকলিপি পাঠাতে হবে।

জাতীয় গণমাধ্যম সপ্তাহকে ঘিরে সাংবাদিকদের নানা সমস্যা-সম্ভাবনা নিয়ে নানা আয়োজন করা হবে (সংবাদ বিজ্ঞপ্তি)।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com