সোমবার, ২৭ Jul ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন

News Headline :
পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস শিক্ষক সমাজকে মাদক প্রতিরোধে আরও দায়িত্বশীল হতে হবে: ভূমিমন্ত্রী মিনু বগুড়া শাজাহানপুরে সাড়ে ১৩কেজি গাঁজা সহ স্বামী ও স্ত্রী গ্রেফতার পাবনা র‌্যাবের অভিযানে ২শত৯৫ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার  রাজশাহীতে শিশুদের হৃদরোগ চিকিৎসায় সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর পাবনা  ঈশ্বরদীতে হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় মোটরসাইকেল চুরির চেষ্টা, তিন চোর গ্রেফতার মোটরসাইকেল উদ্ধার বদলগাছীতে বিএনপি কর্মীকে মারধর, টাকা কেড়ে নিয়ে মোবাইল ভাঙার অভিযোগ শিশুদের হাতে অপ্রয়োজনীয় স্মার্টফোন নয়: বিভাগীয় কমিশনার পাবনার ভাঙ্গুড়ায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসব অনুষ্ঠিত

ঝিনাইদহে আগুনে পুড়ে ছাই ৪ মাসের শিশু

Reading Time: < 1 minute

শেখ ইমন ঝিনাইদহ :
ঝিনাইদহ সদর উপজেলার গান্না ইউনিয়নের বেতাই ভাদালি ডাঙা গ্রামে ভয়াবহ আগুনে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ মে) সকাল ১০ টার দিকে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত ঘটে। এসময় আগুনে ঘরবাড়ি পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। আগুনে পুড়ে যাওয়া তানিসার বয়স ৪ মাস। সে ভাদালি ডাঙা গ্রামের ইব্রাহিম হোসেনের মেয়ে। এলাকাবাসী ও স্বজনেরা জানায়, সকালে ১০ টার দিকে চার মাস বয়সী শিশুটিকে ঘরের ভেতরে ঘুম পাড়িয়ে রেখে তার মা বাইরে কাজ করতে যায়। পরে শুনে ঘরের ভেতরে আগুন লেগেছে। ভয়াবহ এ আগুনে পুড়ে অঙ্গার হয়েছে চার মাস বয়সী এক মেয়ে শিশু। স্বজনেরা আরো জানান, ইব্রাহিমের দুই সন্তান। কোলের শিশুর এমন মৃত্যু সত্যিই সহ্য করতে পারছি না আমরা। কিভাবে যে কি হয়ে গেলো । স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন গান্না ইউনিয়ন বিচিত্রার সভাপতি মো. মাসুম বিল্লাহ বলেন, চার থেকে পাঁচ মাস বয়সী একটা মেয়ে বাচ্চা মারা গেছে। খবরটা শুনেই আমরা ঘটনাস্থলে এসেছি। এসময় পরিবারটির পাশে দাড়াতে বিত্তবানদের আহ্ববানও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com