সোমবার, ১৩ Jul ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন

News Headline :
নওগাঁর পত্নীতলায় গভীর রাতে বিধবার জমি দখলের অভিযোগ প্রশাসনের হস্তক্ষেপ কামনা যুবতীর ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দেওয়ার  হুমকি  দিয়ে অর্থ  আত্মসাৎ! দুই প্রতারকের বিরদ্ধে মামলা পাবনার ভাঙ্গুড়ায় মাদকসেবনের দায়ে মোবাইল কোর্টে ১ জন কে কারাদণ্ড সহ অর্থদন্ড চারঘাটে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার পাবনা সদর উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত মান্দায় বন্যার্তদের পাশে ছাত্রদল পানিবন্দী ২০০ পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ শিমুল বিশ্বাসের বিরুদ্ধে আবু সাঈদ চেয়ারম্যানকে শেল্টার দেয়ার অভিযোগ: প্রাসঙ্গিক কিছু কথা পাবনায় ওসি আব্দুস সালামের যোগদানের খবরে সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের উচ্ছাস ভেস্তে যতে পারে পুলিশ সুপারের পরিকল্পনা পাবনায় ৬০ দিনে ৯৭১ মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেফতার অভিযান অব্যাহত রাজশাহীর পুঠিয়ায় কিশোরীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ থানায় এজাহার

প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মাসব্যাপী বিএমএসএফ’র সদস্য সংগ্রহ শুরু

Reading Time: < 1 minute

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা সোমবার ২৮ জুন ২০২১: বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম- বিএমএসএফ’র ৯ম বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী সদস্য সংগ্রহ চলবে। কর্মসূচীর অংশ হিসেবে সারাদেশে পহেলা জুলাই থেকে ৩১ জুলাই মাসব্যাপী সদস্য সংগ্রহ করা হবে।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামে নতুন সদস্য হতে আগ্রহী তারা নিজ জেলা-উপজেলা কমিটির কাছ থেকে অথবা ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নির্ধারিত সদস্য ফরম সংগ্রহ করে ফি, এককপি ছবি, এনআইডি ও সাংবাদিকতার প্রমানপত্র ফটোকপি সংযুক্ত করে কেন্দ্রে পাঠাতে হবে।

অপেশাদার, সাংবাদিকের বিরুদ্ধে মামলার বাদী ও সাজাপ্রাপ্ত এমন কেউ সদস্যপদে আবেদনের প্রয়োজন নেই। সাংবাদিকদের দাবি, অধিকার ও মর্যাদা রক্ষায় লড়াইয়ে দৃঢ়তার সাথে কাজ করতে আগ্রহী সাহসী ও নির্যাতনের শিকার সাংবাদিকদের অগ্রাধিকার দেয়া হবে। সদস্যপদের নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাশ হতে হবে।

বিস্তারিত জানতে সরাসরি বিএমএসএফ’র প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর’র ০১৭১২৩০৬৫০১ নাম্বারে হোয়াটসআপ, ইমু এবং ভাইভারে যোগাযোগ করতে পারবেন। ফরম স্থানীয় কমিটিতে জমা ছাড়াও কেন্দ্রের ইমেইলে bmsf.bd24@gmail.com পাঠাতে পারবেন।

উল্লেখ্য,সারাদেশের পেশাদার সাংবাদিকদের মর্যাদা, দাবি ও অধিকার রক্ষার মহানব্রত নিয়ে ২০১৩ সালের ১৫ জুলাই সংগঠনের যাত্রা শুরু হয়। ইতিমধ্যে দেশে সাড়ে তিনশ শাখা এবং ৬টি বৈদেশিক শাখায় প্রায় ১৫ হাজার সদস্য রয়েছে। সদস্যরা ১৪ দফা দাবি আদায়ের আন্দোলনে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি নামে একটি সহযোগি সংগঠন প্রতিষ্ঠাসহ জার্নালিস্ট শেল্টার হোম বিএমএসএফ’র একটি উদ্যোগ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com