মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন

News Headline :
তানোরে বিএমডিএ’র উদ্যোগে খালপাড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচি পাবনা জেলায় চলমান মাদকবিরোধী বিশেষ অভিযানে ১২ জন গ্রেপ্তার পাবনা থানা পুলিশের চেকপোস্ট পরিচালনা বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড সরকারি কর্মচারীদের জন্য একটি নিরাপদ আশ্রয়স্থল-রাজশাহী বিভাগীয় কমিশনার নওগাঁর বদলগাছীতে ধান বোঝাই ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে এক বৃদ্ধার মৃত্যু পাবনায় আওয়ামী দোষর ছাত্রহত্যা মামলার আসামী পানি উন্নয়ন বোর্ডসহ আশে পাশের অফিসগুলো নিয়ন্ত্রন করছেন রাজশাহী নগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেফতার-৩ পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদ দুবাইতে গ্রেফতার  পাবনার আতাইকুলায় ধর্ষণের অভিযোগে অভিযুক্তের বাড়ি দোকানঘরে আগুন অতিরিক্ত পুলিশ মোতায়েন পাবনা  ঈশ্বরদীর ৬ জনসহ জেলার মাদকবিরোধী ও বিশেষ অভিযানে ১১ জন গ্রেপ্তার

বগুড়া শিবগঞ্জে ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার!

Reading Time: < 1 minute

মোঃ আমানুল্লাহ আমান:

বগুড়ার শিবগঞ্জে মোটরসাইকেল দূর্ঘটনায় আহতদের বাঁচাতে গিয়ে পুলিশ পেয়ে গেল ৫৯ বোতল ফেন্সিডিল। আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় গত (২৩জুন) বুধবার বিকেল অনুমানিক ০৬:০০ঘটিকার সময় শিবগঞ্জের গোপিনাথপুর বাসস্ট্যান্ডে চত্বরে মোটর সাইকেল ও বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মোটরসাইকেল আরোহীরা ছিটকে পড়ে গিয়ে আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে রাস্তার পার্শ্বে এক চিকিৎসকের নিকট প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করে। এসময় আহত মোটরসাইকেল আরোহীরা তাদের কাছে থাকা ব্যাগ খুঁজতে থাকে। তাদের আচরণে স্থানীয়দের সন্দেহ হলে তারা থানা পুলিশকে খবর দেয়। শিবগঞ্জ থানার এসআই তরিকুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল যায় এবং আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নেয়ার চেষ্টা করেন। কিন্তু তারা হাসপাতালে যেতে আগ্রহী না হয়ে পুলিশের নিকট থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
এতে সন্দেহ হলে পুলিশ তাদের ব্যাগ তল্লাশি করে ৫৯ বোতল ফেন্সিডিল পায়। পরে তাদের আটক করে মোটরসাইকেলসহ থানায় আনা হয়। আটকৃতরা হলেন সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার চালা গ্রামের সাইফুল আলমের ছেলে জান্নাতুল ফেরদাউস রাসেদ (৪০), একই গ্রামের মৃত্যু ইউসুফ খান এর ছেলে রাসেল খান (৪০)।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সিরাজুল ইসলাম জানান দিনাজপুর থেকে মোটরসাইকেল যোগে ফেন্সিডিল বহন করে সিরাজগঞ্জ যাওয়ার পথে শিবগঞ্জ উপজেলার গোপিনাথপুর এলাকায় মাদক কারবারিরা সড়ক দূর্ঘটনায় পতিত হয়। তাদেরকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। মাদক উদ্ধারের ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com