শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:২২ অপরাহ্ন

News Headline :
পাবনার ঈশ্বরদীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত রাজশাহীতে পৃথক অভিযানে মাদকসহ গ্রেফতার ৫, আটক ২২ পাবনার ঈশ্বরদীতে ১শ ২০ পিস ইয়াবাসহ একজন মাদক ব্যাবসায়ী গ্রেফতার পাবনায় ১৫০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যাবসায়ীকে গ্রেপ্তার পাবনায় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত আটঘরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দিল্লিতে মহাবিপদ সংকেত জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় পাহাড়পুরের যুবকের মৃত্যু ‘পয়েন্ট খোলা, তবুও লাইন ক্লিয়ার! অল্পের জন্য রক্ষা বেনাপোল এক্সপ্রেস’ ভুয়া পুলিশ পরিচয়ে বিআরটিএ কার্যালয়ে উপস্থিত যুবক গ্রেফতার

মাদারগঞ্জের চরপাকেরদহে হঠাৎ ধসে গেল সড়ক, যান চলাচল বন্ধ

Reading Time: < 1 minute

মাদারগঞ্জের চরপাকেরদহে হঠাৎ ধসে গেল সড়ক, যান চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদকঃ

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ি – তেঘরিয়া যাতায়াতের প্রধান সড়কটির এক অংশে হঠাৎ ধসে গেছে। মঙ্গলবার দুপুর আনুমানিক ১টার দিকে তেঘরিয়া ফকিরপাড়া এলাকার আনোয়ার মাষ্টার এর পুকুরের সাথে ঘেষা সড়কটি ধসে যায়। সড়ক ধসে যাওয়ায় যান চলাচল বন্ধ রয়েছে। এতে করে দূর্ভোগে পড়েছেন চরপাকেরদহ ইউনিয়নের প্রায় অর্ধ লক্ষাধিক মানুষ। রাস্তাটি ভেঙ্গে যাওয়ায় আনোয়ার মাষ্টারের পুকুরের প্রায় সব মাছ পানির সাথে বেরিয়ে গেছে। মৎসচাষী মোস্তফা মোল্লা দাবি করেন,তার পুকুরে প্রায় ৩৫ লক্ষ টাকার মাছ ছিল। ব্যাংক থেকে লোন নিয়ে তিনি মাছ চাষ করে আসছিলেন। ইঁদুরের গর্ত থাকায় সে গর্তে পানি যাওয়ায় এক পর্যায়ে পানির প্রচন্ড চাপে রাস্তাটি ধসে গেছে বলেও তিনি দাবি করেন। অন্যদিকে সড়ক ধসে যাওয়ায় দূর্ভোগে পড়া যানবাহন চালক, যাত্রীরা ও স্থানীরা সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com