শনিবার, ১৮ Jul ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন

News Headline :
১৮ জুলাই পাবনায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের উপর পুলিশ ও ছাত্রলীগের গুলির ঘটনার কোন বিচার হবে না ? মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন পাবনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা পাবনায় কবি “বন্দে আলী মিয়ার সাহিত্য কর্মে সমকালীন সমাজ” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে বাসের সংঘর্ষে ৩ জন নিহত আহত ১০ জন পাবনায় ২টি বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার রাজশাহী মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাবনার আটঘরিয়ায় মিয়াপাড়ার আব্দুস সালাম ৬বছর ধরে শিকলবন্দী রহস্য উদঘাটনের দাবি এলাকাবাসীর ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ গৃহবন্দি

মুজিববর্ষ উপলক্ষে বিএমএসএফ’র উদ্যোগে দোহারে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন

Reading Time: < 1 minute

নিজস্ব প্রতিবেদক:

মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ঢাকা জেলা কমিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
১৬ জুন বুধবার সকাল ১১টায় ঢাকা জেলাধীন দোহারের মিনি কক্সবাজার খ্যাত মৈনট ঘাটের পদ্মা খাবার হোটেলে এক সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে বৃক্ষরোপণ করা হয়।

বিএমএসএফ’র ঢাকা জেলা কাউন্সিল উদযাপন কমিটির আহবায়ক হাজি নাসির উদ্দিন পল্লবের সভাপতিত্বে এবং রাকিবুল হাসান রাহিম কমিশনারের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমএসএফ’র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর। বৃক্ষরোপণকালে তিনি বলেন, মুজিববর্ষ উপলক্ষে এবছর সারাদেশে অংশীদারিত্বের ভিত্তিতে বিএমএসএফ ৫০ হাজার গাছের চারা রোপন করার উদ্যোগ নিয়েছে। পদ্মাপাড়ে পর্যটন কেন্দ্র মৈনট ঘাটে বৃক্ষরোপণের মধ্য দিয়ে এ কর্মসূচীর যাত্রা শুরু হলো।

সভায় প্রধান বক্তা ছিলেন দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার ক্রাইম ইনভেষ্টিগেশন সেলের চীফ ও বিএমএসএফের সিনিয়র সহ-সভাপতি সাঈদুর রহমান রিমন।

সভায় বক্তব্য রাখেন দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার আজাহারুল হক, মানবাধিকার কর্মী হায়দার বেপারি, সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এমএ আকরাম, তথ্য ও গবেষণা সম্পাদক, আবুল হাসান বেলাল, কেন্দ্রীয় নেত্রী, রিমি সরদার ও সাংবাদিক মোঃ মনিরুল ইসলাম।

এছাড়াও বিভিন্ন সংবাদমাধ্যমে কর্মরত সংবাদকর্মী এবং মানবাধিকার কর্মীসহ বিভিন্ন পেশার লোকজন অংশ নেন। সবশেষে মৈনট থেকে বাহ্রাঘাট পর্যন্ত নৌকা ভ্রমণের মাধ্যমে কর্মসূচি সমাপ্তি হয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com