বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন

News Headline :
কুষ্টিয়া জেলা যুবদলের কমিটি ঘোষণায় অভিনন্দন মিছিল রাজশাহী পুলিশ কমিশনার পেলেন পিপিএম-সেবা পাবনা জেলা কারাগারে কয়েদির মৃত্যু রাজশাহীতে নারীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার ২ পাবনায় জামায়াত কর্মীকে গুলি ও কুপিয়ে হত্যার অভিযোগ সাতক্ষীরা-৪ আসনের বহিষ্কৃত এমপি গাজী নজরুলের আলোচিত দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার রাজশাহীর চারঘাটে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার প্লাস্টিক-পলিথিনের দূষণ রোধে শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার ব্যবসা-বাণিজ্যের পরিবেশ সৃষ্টি দেশে হওয়ায় বিনিয়োগ বাড়ছে -ড. এনামুল হক চৌধুরী পাবনা এসআরবি অভিযানে চাঞ্চল্যকর হত্যা মামলার আসামী গ্রেফতার

মেহেরপুরের গাংনীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু,

Reading Time: < 1 minute

রুমানা আক্তার মেহেরপুর জেলা প্রতিনিধি

মেহেরপুরের গাংনীতে শ্বশুর বাড়ির লােকজনের নির্যাতনে আসমানী খাতুন নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এক সন্তানের জননী আসমানী গাংনী উপজেলা হাড়িয়াদহ গ্রামের দিন মজুর আরশেদ আলীর মেয়ে ও একই উপজেলার সাহারবাটি গ্রামের রশীদ ঢাকির ছেলে সাহিদুল ইসলামের স্ত্রী।

বুধবার দিবাগত মধ্যেরাতে বাবার বাড়িতে গৃহবধূ আসমানীর মৃত্যু হয়। অভিযোগ সূত্রে জানা যায়, আসমানীর ১২ বছর আগে বিয়ে হয় সাহারবাটি গ্রামের সাহিদুল ইসলামের সাথে। তার রয়েছে ১২ বছর বয়সী ১টি পুত্র সন্তান। বিয়ের পর যৌতুকের দাবীতে আসমানীর স্বামীসহ শ্বশুর পক্ষের লােকজন নির্যাতন করে আসছিল। সস্প্রতি,আসমানীকে তার স্বামী-শাশুড়ী নির্যাতন করে। এবং মুখে জাের করে বিষ ঢেলে দেয়। এক পর্যায়ে সে অসুস্থ্য হয়ে পড়ে।

এসময় শ্বশুর পক্ষের লােকজন ঘটনা ধামাচাপা দিতে প্রতিবেশীদের জানায় যে,আসমানী বিষপানে আত্মহত্যার চেষ্টা করছিল। প্রতিবেশী অসুস্থ্য আসমানীকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ভর্তি করেন। তার শারীরিক অবস্থার অবনতি দেখে, কর্তব্যরত ডাক্তার কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে বেশ কয়েকদিন যাবত চিকিৎসা দেয়ার পর তার শারীরিক অবস্থা স্থিতিশীল দেখা দেয়। শেষমেশ আসমানীকে তার বাবার বাড়িতে নেয়া হয়েছিল। বুধবার দিবাগত রাত ১০ টা ৩৫ মিনিটে মারা যায়। এদিকে আসমানীর লাশ বৃহস্পতিবার দুপুরে পুলিশ উদ্ধার করে গাংনী থানায় নিয়ে যায়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com