মঙ্গলবার, ২৮ Jul ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন

News Headline :
পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস শিক্ষক সমাজকে মাদক প্রতিরোধে আরও দায়িত্বশীল হতে হবে: ভূমিমন্ত্রী মিনু বগুড়া শাজাহানপুরে সাড়ে ১৩কেজি গাঁজা সহ স্বামী ও স্ত্রী গ্রেফতার পাবনা র‌্যাবের অভিযানে ২শত৯৫ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার  রাজশাহীতে শিশুদের হৃদরোগ চিকিৎসায় সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর পাবনা  ঈশ্বরদীতে হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় মোটরসাইকেল চুরির চেষ্টা, তিন চোর গ্রেফতার মোটরসাইকেল উদ্ধার বদলগাছীতে বিএনপি কর্মীকে মারধর, টাকা কেড়ে নিয়ে মোবাইল ভাঙার অভিযোগ শিশুদের হাতে অপ্রয়োজনীয় স্মার্টফোন নয়: বিভাগীয় কমিশনার পাবনার ভাঙ্গুড়ায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসব অনুষ্ঠিত

মেহেরপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বাজারজাত করায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

Reading Time: < 1 minute

রুমানা আক্তার মেহেরপুর :
মেহেরপুরে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বাজারজাত করার অভিযোগে মেহেরপুরের প্রসিদ্ধ গিয়াস মিস্টান্ন ভান্ডার সহ তিনটি মিষ্টির দোকানে ৭ হাজার টাকা জরিমানা আদায় করেছেন। আপর দুটি দোকান হলো থ্রি স্টার হোটেল ও মিষ্টি মুখ। ৬ মে বৃহস্পতিবার বিকালের দিকে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ জরিমানা আদায় করা হয়। সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজন দাশগুপ্ত নেতৃত্বে র্যাবের সহযোগিতায় শহরের বিভিন্ন মিষ্টির দোকানে অভিযান পরিচালনা করেন। ভ্রাম্যমান আদালত জানায়, মেহেরপুর বড় বাজারের খ্যাতনামা গিয়াস মিষ্টান্ন ভান্ডারে অভিযান চালিয়ে দেখা যায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী তৈরি ও মওজুদ করা হচ্ছে। দেখা যায় মিষ্টির ড্রামে কীটপতঙ্গ ও খবরের কাগজপত্র পড়ে আছে। ঈদে বিক্রির জন্য রাখা মিষ্টির ড্রাম ঢাকনাবিহীন অবস্থায় রাখা হচ্ছে। থ্রি স্টার হোটেল ও মিষ্টি মুখে অভিযান চালিয়ে দেখা যায় পুরাতন বাসি জিলাপি ও মুদিয়া বিক্রির জন্য ডিসপ্লে করে রেখেছে। একারনে এই তিন দোকানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারায় মোট ৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এসময় সেনিটারি ইন্সেপেক্টার তরিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com