রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন

News Headline :
পাবনায় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত আটঘরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দিল্লিতে মহাবিপদ সংকেত জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় পাহাড়পুরের যুবকের মৃত্যু ‘পয়েন্ট খোলা, তবুও লাইন ক্লিয়ার! অল্পের জন্য রক্ষা বেনাপোল এক্সপ্রেস’ ভুয়া পুলিশ পরিচয়ে বিআরটিএ কার্যালয়ে উপস্থিত যুবক গ্রেফতার আটঘরিয়ায় কমিউনিটি ভিত্তিক ভার্মিকম্পোস্ট (কেঁচো সার) উৎপাদন শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আমার কন্ঠ থাকবে সোচ্চার: শিমুল বিশ্বাস হারানো ১২৫ মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল আরএমপি পাবনা জেলা কাব ক্যাম্পুরির উদ্বোধন

মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

Reading Time: < 1 minute

শেখ ইমন,ঝিনাইদহ :
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার কুশনা ইউনিয়নের আলুকদিয়া নামক স্থানে দুই মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আঃ রাজ্জাক (৪২) নামে এক মটরসাইকেল চালক নিহত হয়েছে।দূর্ঘটনায় সিফাত হোসেন (২৮) নামে আরো একজন আহত হয়েছেন। মঙ্গলবার দুপুর ৩টার দিকে উপজেলার কুশনা ইউনিয়নের আলুকদিয়া গ্রামের যাতায়াতের মেইন রাস্তার মাঝখানে এই দূর্ঘটনা ঘটে। নিহত আঃ রাজ্জাক উপজেলার আলুকদিয়া গ্রামের করিম মুন্সির ছেলে। আহত অপর একজন সিফাত হোসেন একই গ্রামের বাসিন্দা। এ বিষয়ে কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মঈন উদ্দিন জানান,মঙ্গলবার দুপুরে উপজেলার কুশনা ইউনিয়নের আলুকদিয়া গ্রামের যাতায়াতের মেইন রাস্তায় দু”দিক থেকে বেপরোয়া ভাবে আসা দুটি মটরসাইকেল সামনা সামনি সংঘর্ষ হয়। গুরুতর আহত দুই মটরসাইকেল চালককে তাৎক্ষনিক কোটচাঁদপুর উপজেলা সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাজ্জাক কে মৃত ঘোষনা দেন। এ ঘটনায় সিফাত হোসেন নামে আরো একজন গুরতর আহত হয়েছেন। তিনি আরও জানান, এঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো কোন অভিযোগ পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com