শুক্রবার, ০১ মে ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন

News Headline :
বেতুয়ান গ্রামে গুমানি নদীর উপর স্বপ্নের ব্রিজ নির্মাণ বাস্তবায়নের পথে রাজশাহীতে আদালতের পেশকারের কাছে চাঁদা দাবি দুই বছর পর ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার দুদকের ৬ মামলায় পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচালককে জেল হাজতে প্রেরন রাজশাহীর গোদাগাড়ীতে বিপুল পরিমান জ্বালানি তেল জব্দ অস্ট্রেলিয়ার ভিসার প্রলোভনে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ: কিশোরগঞ্জে যুবক আকাশের প্রতারণার অভিযোগ নওগাঁয় কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙে পড়ে তিন মাসের অন্তঃসত্ত্বা নারী মৃত্যু রাজশাহী সীমান্তে বিপুল ভারতীয় মদ জব্দ বদলগাছীতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির বিভিন্ন রকম উপকরণ জব্দ করে তা ধ্বংস করা হয়েছে

রাজবাড়ীর যৌনপল্লীতে ৬০ জন যৌনকর্মীর মাঝে ত্রাণ বিতরণ

Reading Time: < 1 minute

রাজু আহমেদ রাজবাড়ী
গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় কেকেএস শিশু প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে ৬০ জন যৌনকর্মীর মাঝে ত্রাণ বিতরণ করেন কেকেএস বাংলা-হেল্প ও এডব্লিউআর।বুধবার দুপুরে ত্রাণ বিতরণ ও আলোচনা সভার সভাপতিত্ব করেন কে কেএস এর নির্বাহী পরিচালক ও রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মিল্টন দাস ডিপার্টমেন্টাল কর্মকর্তা বিসিএসএফ,লুথার দাস ভলেন্টিয়ার প্রজেক্ট ফোকাল পার্সন বিসিএসএফ বাংলা-হেল্প , আব্দুর রহমান মন্ডল চেয়ারম্যান দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ, শামীমা আক্তার মুনমুন সাধারণ সম্পাদক রেড ক্রিসেন্ট সোসাইটি রাজবাড়ী জেলা শাখা। অনুষ্ঠান সঞ্চালনা করেন মোজাফফর হোসেন। ৬০ জন যৌন কর্মীর মধ্যে ত্রাণ সামগ্রী তালিকা ছিল, চাউল দুই কেজি, তেল তিন লিটার, ডাল দুই কেজি, চিনি এক কেজি, লবণ এক কেজি, আলু দুই কেজি, পেঁয়াজ দুই কেজি, গুঁড়ো দুধ ৫০০ গ্রাম, গোসলের সাবান তিনটি, কাপড় কাচার সাবান তিনটি, নগদ ৫০০ টাকা। ত্রাণ বিতরণ শেষে বিদ্যালয়ের বাগানে অতিথিদের উপস্থিতিতে বৃক্ষরোপন কর্মসূচী করা হয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com