সোমবার, ২৭ Jul ২০২৬, ০১:১৭ অপরাহ্ন

News Headline :
পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস শিক্ষক সমাজকে মাদক প্রতিরোধে আরও দায়িত্বশীল হতে হবে: ভূমিমন্ত্রী মিনু বগুড়া শাজাহানপুরে সাড়ে ১৩কেজি গাঁজা সহ স্বামী ও স্ত্রী গ্রেফতার পাবনা র‌্যাবের অভিযানে ২শত৯৫ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার  রাজশাহীতে শিশুদের হৃদরোগ চিকিৎসায় সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর পাবনা  ঈশ্বরদীতে হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় মোটরসাইকেল চুরির চেষ্টা, তিন চোর গ্রেফতার মোটরসাইকেল উদ্ধার বদলগাছীতে বিএনপি কর্মীকে মারধর, টাকা কেড়ে নিয়ে মোবাইল ভাঙার অভিযোগ শিশুদের হাতে অপ্রয়োজনীয় স্মার্টফোন নয়: বিভাগীয় কমিশনার পাবনার ভাঙ্গুড়ায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসব অনুষ্ঠিত

রাজবাড়ী উজানচর ইউনিয়নে মরা পদ্মায় হঠাৎ নদী ভাঙ্গন আতঙ্কে এলাকাবাসী

Reading Time: < 1 minute

রাজু আহমেদ রাজবাড়ী :
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের ৮নং ওয়ার্ড দরফের ডাঙ্গা এলাকায় মরা পদ্মা নদীতে হঠাৎ ভাঙ্গন শুরু হয়েছে। গত সোমবার রাতে বৃষ্টি হওয়ার পর থেকেই নদীতে ভাঙ্গন শুরু হয় ভাঙ্গনের কারণে আতঙ্কে রয়েছে এলাকাবাসী। নদীতে ভাঙ্গনের কারণে ঘোলা পানিতে এখন টুইটুম্বর। দরফের ডাঙ্গা মরা পদ্মা নদীর ভাটির চলতি পথে ছুটে যাবার সময় সমানে এক’পাড় ভেঙ্গে চলেছে। বিশেষ করে নদীর পূর্ব পাড়ে ভাঙ্গনের তান্ডব শুরু করেছে। গোয়ালন্দ উপজেলায় সোমবার দিবাগত রাত থেকে শুরু হয় বৃষ্টি ও ঝোড়ো হওয়ার পর থেকেই শুরু হয় এই এলাকার মরা পদ্মা নদীর ভাঙ্গন। এলাকার একাধিক বাসিন্দারা বলছেন ফসলি জমি প্রায় ১০০ থেকে দেড়শ ফিট নদীগর্ভে চলে গেছে। এই এলাকার একাধিক বাসিন্দারা জানান কিছু অবৈধ ড্রেজার ব্যবসায়ী দীর্ঘদিন এই মরা পদ্মা নদীতে অবাধে বালু উত্তোলন করে বিক্রির মহোৎসব চালিয়ে আসছিল। এই অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের ফলেই এই মরা পদ্মায় নদীতে ভাঙ্গনের সৃষ্টি হয়েছে বলে মনে করছেন এলাকাবাসী। কিন্তু সরেজমিনে গিয়ে দেখা গেছে এই অবৈধ ড্রেজার ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে উপজেলার প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন সময়ে ড্রেজার ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা সহ জরিমানা এবং মেশিন ধ্বংস এবং পাইপ ভেঙে ফেলা হয় বিভিন্ন সময়। গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুল হক খান মামুন বলেন, নদী ভাঙ্গন রোধে সঠিক ব্যবস্থা গ্রহণ করা হবে। ৪নং উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল হোসেন বলেন, অসময়ে এই মরা পদ্মা নদীতে ভাঙ্গন একটি দুঃখজনক। মরা পদ্মা নদীতে আর ড্রেজার মেশিন বসানো না হয় আমি সেদিকে খেয়াল রাখব।v

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com