মঙ্গলবার, ২৮ Jul ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন

News Headline :
পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস শিক্ষক সমাজকে মাদক প্রতিরোধে আরও দায়িত্বশীল হতে হবে: ভূমিমন্ত্রী মিনু বগুড়া শাজাহানপুরে সাড়ে ১৩কেজি গাঁজা সহ স্বামী ও স্ত্রী গ্রেফতার পাবনা র‌্যাবের অভিযানে ২শত৯৫ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার  রাজশাহীতে শিশুদের হৃদরোগ চিকিৎসায় সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর পাবনা  ঈশ্বরদীতে হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় মোটরসাইকেল চুরির চেষ্টা, তিন চোর গ্রেফতার মোটরসাইকেল উদ্ধার বদলগাছীতে বিএনপি কর্মীকে মারধর, টাকা কেড়ে নিয়ে মোবাইল ভাঙার অভিযোগ শিশুদের হাতে অপ্রয়োজনীয় স্মার্টফোন নয়: বিভাগীয় কমিশনার পাবনার ভাঙ্গুড়ায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসব অনুষ্ঠিত

রোজিনা ইসলামসহ সারাদেশে সাংবাদিক নিপীড়ন, নির্যাতন ও হামলা প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন ও বিক্ষোভ

Reading Time: < 1 minute

শেখ ইমন,ঝিনাইদহ :
রোজিনা ইসলামসহ সারাদেশে সাংবাদিক নিপীড়ন, নির্যাতন ও হামলা প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালিত হয়েছে। দুপুরে শহরের মুজিব চত্বরে এ কর্মসূচীর আয়োজন করে ঝিনাইদহ জেলা প্রেসক্লাব। এতে ব্যানার ফেস্টুন নিয়ে জেলা প্রেসক্লাসহ বিভিন্ন উপজেলা থেকে আসা সংবাদিকরা স্বতস্ফু’র্তভাবে অংশগ্রহণ করে। এ সময় বক্তব্য রাখেন পেসক্লাব সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক শেখ সেলিমসহ অন্যান্যরা নেতৃবৃন্দ। সেখান থেকে প্রেরণা একাত্তর চত্বরে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। এসময় বক্তারা, রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তিসহ সারাদেশে সাংবাদিক নিপীড়ন, নির্যাতন ও হামলা প্রতিবাদ জানান। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে পায়রা চত্বরে গিয়ে শেষ হয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com