সোমবার, ২৭ Jul ২০২৬, ১২:০৯ অপরাহ্ন

News Headline :
পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস শিক্ষক সমাজকে মাদক প্রতিরোধে আরও দায়িত্বশীল হতে হবে: ভূমিমন্ত্রী মিনু বগুড়া শাজাহানপুরে সাড়ে ১৩কেজি গাঁজা সহ স্বামী ও স্ত্রী গ্রেফতার পাবনা র‌্যাবের অভিযানে ২শত৯৫ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার  রাজশাহীতে শিশুদের হৃদরোগ চিকিৎসায় সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর পাবনা  ঈশ্বরদীতে হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় মোটরসাইকেল চুরির চেষ্টা, তিন চোর গ্রেফতার মোটরসাইকেল উদ্ধার বদলগাছীতে বিএনপি কর্মীকে মারধর, টাকা কেড়ে নিয়ে মোবাইল ভাঙার অভিযোগ শিশুদের হাতে অপ্রয়োজনীয় স্মার্টফোন নয়: বিভাগীয় কমিশনার পাবনার ভাঙ্গুড়ায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসব অনুষ্ঠিত

সিংড়ায় ছাত্রদলের বিক্ষোভে পুলিশের বাধা, আটক-৫

Reading Time: < 1 minute

সিংড়ায় ছাত্রদলের বিক্ষোভে পুলিশের বাধা, আটক-৫

শহিদুল ইসলাম সুইট(সিংড়া প্রতিনিধি:

নাটোরের সিংড়ায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল থেকে ৫ জনকে আটক করেছে পুলিশ। বুধবার সকাল ১১টার দিকে সিংড়া বাসষ্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করে পুলিশ।

স্থানীয়রা জানায়, বুধবার সকাল ১১টায় সিংড়া বাসষ্ট্যান্ড এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ ২৫ জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়েরের প্রতিবাদে সিংড়া উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের আয়োজনে বিক্ষোভ মিছিল বের হলে পুলিশ বাধা দেয়। পরে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহাদত হোসেন মিন্টুসহ ৫ জনকে আটক করে। আটককৃতরা হলেন, উপজেলার ইটালি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মোতালেব হোসেন, ছাত্রদল কর্মী মেহেদী হাসান লেমন, বিপ্লব মাহমুদ ও রেজাউল করিম।

সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর-এ-আলম সিদ্দিকী জানান, ২৬শে মার্চকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে এমন আশঙ্কায় তাদের আটক করা হয়েছে। আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com