সোমবার, ২৭ Jul ২০২৬, ০৯:১০ অপরাহ্ন

News Headline :
পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস শিক্ষক সমাজকে মাদক প্রতিরোধে আরও দায়িত্বশীল হতে হবে: ভূমিমন্ত্রী মিনু বগুড়া শাজাহানপুরে সাড়ে ১৩কেজি গাঁজা সহ স্বামী ও স্ত্রী গ্রেফতার পাবনা র‌্যাবের অভিযানে ২শত৯৫ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার  রাজশাহীতে শিশুদের হৃদরোগ চিকিৎসায় সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর পাবনা  ঈশ্বরদীতে হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় মোটরসাইকেল চুরির চেষ্টা, তিন চোর গ্রেফতার মোটরসাইকেল উদ্ধার বদলগাছীতে বিএনপি কর্মীকে মারধর, টাকা কেড়ে নিয়ে মোবাইল ভাঙার অভিযোগ শিশুদের হাতে অপ্রয়োজনীয় স্মার্টফোন নয়: বিভাগীয় কমিশনার পাবনার ভাঙ্গুড়ায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসব অনুষ্ঠিত

আরাবী ও পাবনা দইঘর এ ভ্রাম্যমাণ আদালতের অভিযান – জরিমানা আদায়

Reading Time: < 1 minute

এম.আর রাসেল, ঈশ্বরদী পাবনা:
২০শে সেপ্টেম্বর/২০২২ইং মঙ্গলবার পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট এর অভিযান পরিচালনা করেন বিএসটিআই রাজশাহী অফিস কতৃপক্ষ ।
উক্ত অভিযানে অত্যন্ত নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশে প্যাকেজ ড্রিংকিং ওয়াটার পণ্য উৎপাদন এবং পণ্যের লেবেলে প্রয়োজনীয় তথ্য উল্লেখ না করায় মেসার্স আরাবী পিউরিফায়েড ড্রিংকিং ওয়াটার, গোকুলনগর, ঈশ্বরদী, পাবনা এর উৎপাদিত উল্লিখিত পণ্যের অনুকূলে ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট পি এম ইমরুল কায়েস,
বিএসটিআই আইন ২০১৮ এর ৩০/৩০ ধারায় ৪০,০০০.০০ (চল্লিশ হাজার মাত্র) টাকা জরিমানা আদায় করেন। এছাড়া একই অভিযানে বিএসটিআই’র অনুমোদন ব্যতিরেকে অত্যন্ত নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশে ফার্মেন্টেড মিল্ক (দই) পণ্য উৎপাদন এবং পণ্যের লেবেলে অবৈধ ভাবে বিএসটিআইয়ের মান চিহ্ন ব্যবহার করায় মেসার্স পাবনা দই ঘর, কলেজ রোড, ঈশ্বরদী, পাবনা এর উৎপাদিত উল্লিখিত পণ্যের অনুকূলে বিএসটিআই আইন ২০১৮ এর ৩০/৩০ ধারায় ১০,০০০.০০ (দশ হাজার মাত্র) জরিমানা আদায় করেন এবং লাইসেন্স গ্রহণ ব্যাতিত উল্লিখিত পণ্যটির উৎপাদন, বিক্রয় ও বিতরণ হতেও সম্পূর্ণ বিরত থাকতে বলেছেন। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই’র কর্মকর্তা জনাব এ.এফ.এম হাসিবুল হাসান, ফিল্ড অফিসার (সিএম) দায়িত্ব পালন করেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com