মঙ্গলবার, ২১ Jul ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন

News Headline :
পাবনার মানসিক হাসপাতাল কি ঠাকুরের তীর্থ ভুমি বানানোর চক্রান্ত চলছে কারা জড়িত ১৮ জুলাই পাবনায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের উপর পুলিশ ও ছাত্রলীগের গুলির ঘটনার কোন বিচার হবে না ? মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন পাবনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা পাবনায় কবি “বন্দে আলী মিয়ার সাহিত্য কর্মে সমকালীন সমাজ” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে বাসের সংঘর্ষে ৩ জন নিহত আহত ১০ জন পাবনায় ২টি বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার রাজশাহী মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাবনার আটঘরিয়ায় মিয়াপাড়ার আব্দুস সালাম ৬বছর ধরে শিকলবন্দী রহস্য উদঘাটনের দাবি এলাকাবাসীর

ইসলামপুরে বেলগাছা ইউনিয়নের বন্যার্তদের মাঝে জি.আরের চাল বিতরণ

Reading Time: < 1 minute

শরিফ মিয়া,মজামালপুর
ইসলামপুর (জামালপুর) ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে, যমুনা ও ব্রহ্মপুত্র নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। যমুনার বিভিন্ন পয়েন্টে ৫৭ সেন্টিমিটার বিপদ সীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। অসময়ে আকস্মিক বন্যায় হুমকিতে রয়েছে বেলগাছা ইউনিয়নের বিভিন্ন এলাকা। অসময়ে বন্যা হওয়ায় আতংকের মধ্যে রয়েছে এলাকাবাসী।
শনিবার (৪সেপ্টেম্বর) ইসলামপুর উপজেলার বেলগাছা ইউনিয়নে চেয়ারম্যান আঃ মালেকের নেতৃত্বে বন্যায় পানি বন্দী এলাকা সমূহে গোয়োলের ডোবা, শান্তিপাড়া, বা¯্রাবন, ঘোনা পাড়া, পশ্চিম পাড়া, পাইলিং ঘাট, জামতলা, বিষনবাড়ী, খাল পাড়া ও সোহরাব মেম্বারের বাড়ীর পাকা রাস্তায় অবস্থানকারী বন্যা দূর্গত ও অসহায় ৩শত পরিবারের মাঝে ১০ কেজি করে জি.আরের চাল বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আখন্দ, বেলগাছা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শাহেন শাহ্ সরকার, ট্যাগ অফিসার মোঃ সোহেল মিয়াসহ ইউপি সদস্যবৃন্দ ও ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দ।
ইউপি চেয়ারম্যান আঃ মালেক বন্যা দূর্গতদের উদ্দেশ্যে বলেন আপনার কেউ হতাশ হবেন না। আপনাদের জন্য পর্যাপ্ত পরিমাণ সরকারি ত্রাণ রয়েছে। পর্যায়ক্রমে সব এলাকায় বিতরণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com