সোমবার, ২৭ Jul ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন

News Headline :
পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস শিক্ষক সমাজকে মাদক প্রতিরোধে আরও দায়িত্বশীল হতে হবে: ভূমিমন্ত্রী মিনু বগুড়া শাজাহানপুরে সাড়ে ১৩কেজি গাঁজা সহ স্বামী ও স্ত্রী গ্রেফতার পাবনা র‌্যাবের অভিযানে ২শত৯৫ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার  রাজশাহীতে শিশুদের হৃদরোগ চিকিৎসায় সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর পাবনা  ঈশ্বরদীতে হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় মোটরসাইকেল চুরির চেষ্টা, তিন চোর গ্রেফতার মোটরসাইকেল উদ্ধার বদলগাছীতে বিএনপি কর্মীকে মারধর, টাকা কেড়ে নিয়ে মোবাইল ভাঙার অভিযোগ শিশুদের হাতে অপ্রয়োজনীয় স্মার্টফোন নয়: বিভাগীয় কমিশনার পাবনার ভাঙ্গুড়ায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসব অনুষ্ঠিত

“ইসলামী ব্যাংক মেডিকেল কলেজে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন “

Reading Time: 2 minutes

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
বুধবার ৪ঠা জানুয়ারী, ২০২৩, বাংলাদেশ ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ, ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ শাখা,সম্মিলিত বেসরকারি চিকিৎসা বিজ্ঞান এর নেতাকর্মীদের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণে বাংলাদেশ ছাত্রলীগের আদর্শের পথপ্রদর্শক, যার নিজ হাতে গড়া বাংলার ঐতিহ্যবাহী ছাত্রসংগঠন এবং যার প্রদর্শিত পথ ধরে বাংলাদেশ ছাত্রলীগের সুদীর্ঘ ৭৫ বছরের গৌরবজ্বল পথচলা,সেই মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ ক্যাম্পাসে অবস্থিত প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ কর্মসূচী পালিত হয়। এছাড়াও রাজশাহী মহানগর ছাত্রলীগের নেতা কর্মীদের সাথে কেক কাটার মাধ্যমে জন্মদিন পালন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ছাত্রলীগ রাজশাহী মহানগর শাখার সাবেক সাধারণ সম্পাদক রাজশাহী মহানগর স্বেচ্ছসেবকলীগের সাধারণ সম্পাদক জেডু সরকার সহ ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ ছাত্রলীগের সিলভিয়া নকশি,তানিমুর রব, মোস্তফা জামান, লাবিব,সাকিব,সাদিক,ইশতিয়াক,সোহান সহ অন্যান্য নেতাকর্মীগণ।”ডিজিটাল বাংলাদেশ দৃশ্যমান, লক্ষ্য এবার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ” এই মূলমন্ত্রকে সামনে রেখে আয়োজিত এইবারের কর্মসূচীতে বক্তৃতা রাখেন ক্যাম্পাস ছাত্রলীগের অন্যতম নেতা ডা.সিলভিয়া রহমান নকশী। তিনি বলেন, “উপমহাদেশের সবচেয়ে প্রাচীন ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের জন্মদিন আজ। আমার যৌবনের প্রথম প্রেম, প্রেরণার উচ্ছ্বাস, গৌরবের সংগঠনের জন্মদিনে শুভেচ্ছা জানাই ছাত্রলীগের সাবেক ও বর্তমানের কোটি কোটি নেতাকর্মীকে। শ্রদ্ধার সাথে স্মরণ করছি ছাত্রলীগের প্রতিষ্ঠাতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ৭৫’র ঘাতকের হাতে নিহত শহীদদের। শ্রদ্ধা জানাই ছাত্রলীগের সব প্রয়াত নেতাকর্মীকে। আমরা ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ ছাত্রলীগ জননেত্রী শেখ হাসিনার চলার পথকে মসৃণ রাখতে বদ্ধ পরিকর। আমাদের অস্তিত্বের ঠিকানা বাংলাদেশ ছাত্রলীগের  জন্য সর্বদা শুভকামনা থাকবে । ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ ছাত্রলীগ নেতা মোস্তফা জামান লাবিব বলেন “আজ আমাদের প্রাণের সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী। বাংলা ও বাঙালির স্বাধীনতা ও স্বাধিকার অর্জনের লক্ষেই মূল দল আওয়ামী লীগের জন্মের এক বছর আগেই প্রতিষ্ঠা পেয়েছিল গৌরব ও ঐতিহ্যের এ ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। তারুণ্যের উচ্ছ্বল  প্রাণবন্যায় ভরপুর বাংলাদেশ ছাত্রলীগের নেতৃবৃন্দ ও কর্মীরা দেশের ইতিহাসকে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছেন, লড়াই করেছেন প্রতিটি অশুভ শক্তির বিরুদ্ধে। ঠিক এই কারণেই  বঙ্গবন্ধু বলেছেন, ‘ছাত্রলীগের ইতিহাস বাঙালি জাতির ইতিহাস-বাংলাদেশের ইতিহাস’। বুধবার (৪ জানুয়ারী) ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা সবাই ওয়াদাবদ্ধ ২০২৪ সালের জাতীয় নির্বাচনে আবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাষ্ট্রক্ষমতায় বসানোর জন্য ছাত্রলীগ কাজ করে যাবে আজকের প্রতিষ্ঠাবার্ষিকী সফল ও স্বার্থক হোক, এই কামনা করছি, জয় বাংলা-জয় বঙ্গবন্ধু-জয়তু শেখ হাসিনা “

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com