সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় পদ্মায় নিখোঁজের ৩৮ ঘণ্টা পর ভেসে উঠলো ছাত্রদল নেতার লাশ পাবনার ফরিদপুরে ভ্যানচালক হত্যা বড়াল নদী থেকে লাশ উদ্ধার পাবনার সাঁথিয়ায় আব্দুল আজিজ হত্যা মামলার তিন আসামী গ্রেফতার লুন্ঠনকৃত করা টাকা উদ্ধার রাজশাহীর সীমান্তে বিজিবির অভিযানে বিপুল মাদক জব্দ, পালিয়ে গেল কারবারিরা পাবনা প্রেসক্লাব সম্পাদককে ফাঁসাতে সাজানো ভিডিও ওসি ডিবির প্রত্যাহার ও শাস্তির দাবিতে সাংবাদিকদের মানববন্ধন-স্মারকলিপি রাজশাহীতে ম্যাগাজিনসহ ২ টি বিদেশী পিস্তল উদ্ধারসহ ১ জন গ্রেফতার’’ কুষ্টিয়ার কুমারখালীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউনিয়র পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী উপর হামলা ফ্যাসিবাদী শক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে এদেরকে ঐক্যবদ্ধ ভাবে দমন করতে হবে: ফারজানা শারমিন পাবনার ঈশ্বরদীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত রাজশাহীতে পৃথক অভিযানে মাদকসহ গ্রেফতার ৫, আটক ২২

এটিএন বাংলার সিনিয়র নিউজ প্রডিউসর কামরুলের সহধর্মীনি জয়িতা শিল্পী পুলিশ সুপার পদে পদোন্নতি পেলেন

Reading Time: < 1 minute

নিজস্ব প্রতিনিধি :
এটিএন বাংলার সিনিয়র নিউজ প্রডিউসর এএইচএম কামরুজ্জামান কামরুলের সহধর্মীনি ও পাবনার পুত্রবধূ জয়িতা শিল্পী অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হতে পুলিশ সুপার পদে পদোন্নতি পেয়েছেন। রোববার (২ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১ এর উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, ১০৫ জন সহকারী পুলিশ সুপারকে অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি দেওয়া হয়েছে। সাথে ২০ জন অতিরিক্ত পুলিশ সুপার পদ থেকে পদোন্নতি পেয়ে পুলিশ সুপার হয়েছে। জয়িতা শিল্পী পাবনা জেলার সুজানগর উপজেলার দুলাই ইউনিয়নের চরদুলাই গ্রামের এএইচএম কামরুজ্জামান কামরুলের সহধর্মীনি ও মৃত নুর উদ্দিন বিশ্বাসের পুত্রবধু। কামরুল ঢাকা মহানগর উত্তর আওয়ামী যুবলীগের দপ্তর সম্পাদক । জয়িতা শিল্পী অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হতে পুলিশ সুপার পদে পদোন্নতি পাওয়ায় অভিনন্দন জানিয়ে শুভ কামনা করছেন ডেইলি সারাবাংলা টোয়েন্টিফোর ডট কম পরিবার। এএইচএম কামরুজ্জামান কামরুল ডেইলি সারাবাংলা টোয়েন্টিফোর ডট কমের উপদেষ্টা। এছাড়াও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক আহমেদ আবু জাফর, প্রচার সম্পাদক মোঃ মোবারক বিশ্বাস, পাবনা জেলা শাখার সভাপতি আলহাজ্ব ডাঃ আব্দুস সালাম, ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ক্রাইম রির্পোটার্স ফাউন্ডেশনের পাবনা জেলা শাখার সভাপতি সাংবাদিক আব্দুল জব্বার, সাধারন সম্পাদক প্রভাষক সাইফুল ইসলাম শুভ। উল্লেখ্য পুলিশ সুপার জয়িতা শিল্পি ২৭তম বি্সিএস ক্যাডারে ২০০৮ সালে পুলিশ বাহীনিতে এএসপি পদে যোগদান করেন।ময়মনসিংহ জেলা পুলিশে কর্মরত থাকা অবস্থায় তিনি পুলিশ সুপার পদে পদোন্নতি পেলেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com