মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

কক্সবাজারে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র ও গুলিসহ যুবক আটক।।

Reading Time: < 1 minute

আব্দুর রাজ্জাক, বিশেষ প্রতিনিধি।

ডাকাতির প্রস্তুতিকালে কক্সবাজার শহরের কলাতলী থেকে একটি দেশীয় তৈরি অস্ত্র ও গুলিসহ রায়হান নামে এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি।

বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টার দিকে কলাতলীর বখতিয়ারঘোনা এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরি অস্ত্র ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

আটক রায়হান শহরের বখতিয়ার ঘোনা এলাকার আব্দুর রশীদের ছেলে।

ডিবির ওসি শেখ মোহাম্মদ আলী জানান, একদল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন খবরের ভিত্তিতে শহরের বখতিয়ার ঘোনা এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ রায়হানকে আটক করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র ও ডাকাতির প্রস্তুতিসহ কয়েকটি মামলা রয়েছে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com