বুধবার, ১৩ মে ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন

News Headline :
র‌্যাব-১২, সিপিসি-২ পাবনার অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১ জন পলাতক আসামী গ্রেফতার কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে ফের যৌন নিপীড়নে আরও একটি মামলা দায়ের নকলের দায়ে কিশোরগঞ্জে এসএসসি কেন্দ্রে অভিযান: তিন শিক্ষকসহ বহিষ্কার ৪ আটক ২ ব্র্যাক ডেইরির উদ্যোগে “আদর্শ দুগ্ধ খামার ব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তি সম্প্রসারণ” শীর্ষক এক প্রশিক্ষণ অনুষ্ঠিত রাজশাহীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার জনগণ ভালো থাকা মানে সরকার ভালো থাকা মধুপুরে- আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম বদলগাছীতে কৃষি ও পুষ্টি উন্নয়ন বিষয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত বেতুয়ান গ্রামে গুমানি নদীর উপর স্বপ্নের ব্রিজ নির্মাণ বাস্তবায়নের পথে রাজশাহীতে আদালতের পেশকারের কাছে চাঁদা দাবি দুই বছর পর ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার দুদকের ৬ মামলায় পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচালককে জেল হাজতে প্রেরন

কমিউটার এক্সপ্রেস ট্রেনের তেল চুরি রেল কর্মচারী সহ আটক ২

Reading Time: < 1 minute

রোহান খান,ঈশ্বরদী:
ঈশ্বরদী-রাজশাহী রুটে চলাচলকারী কমিউটার এক্সপ্রেস ট্রেনের তেল চুরি করে বিক্রির সময় আটক হয়েছেন রেলকর্মচারীসহ দুজন। রোববার (৬ আগস্ট) রাত ৮টায় নাটোরের লালপুর উপজেলার আজিমনগর স্টেশন থেকে তাদের আটক করেন রেলওয়ে নিরাপত্তা বাহিনীর গোয়েন্দা শাখার সদস্যরা।আটককৃত হলো- রেলকর্মচারী ঈশ্বরদী কমিউটার এক্সপ্রেসের পাওয়ারকার ড্রাইভার (ইলেকট্রিক ফিটার) হেলাল উদ্দিন (৩৭) ও নাটোরের লালপুর উপজেলার গোপালপুর পৌর এলাকার বিরোপাড়া গ্রামের মৃত আকিমুদ্দিনের ছেলে রোকনুজ্জামান রোকন (৪৫)।রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) রাজশাহী গোয়েন্দা শাখার সহকারী উপ-পরিদর্শক উজ্জল আলী জানান, রেলকর্মচারী হেলাল আজিমনগর স্টেশনে পাঁচ লিটারের তেল ভর্তি ৬ বোতল পাওয়ার কার থেকে রোকনের কাছে বিক্রির সময় আমরা হাতেনাতে তাদের আটক করি। এসময় ৬ জার ভর্তি ৪৫ লিটার ডিজেলসহ তাদের ঈশ্বরদী রেলওয়ে নিরাপত্তা বাহিনীর কারাগারে নিয়ে আসা হয়।নিরাপত্তা বাহিনীর ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ হোসেন বলেন, রহনপুর থেকে ছেড়ে আসা ঈশ্বরদীগামী আন্তঃনগর কমিউটার এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কার থেকে তেল চুরি করে বিক্রির সময় রেলওয়ে পাওয়ার কারের ড্রাইভারসহ ক্রেতাকে হাতেনাতে আটক করেছে গোয়েন্দা শাখার একটি দল। তাদের নামে মামলার পর রেলওয়ে জিআরপি থানায় সোপর্দ করা হয়েছে। এদিকে এ ঘটনায় পাওয়ার কার ড্রাইভারকে বরখাস্ত এবং তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com