বুধবার, ০৩ Jun ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন

News Headline :
ছাগলকাণ্ডের মতিউরকেও ছাড়িয়ে গেলেন এনবিআরের সহিদুল: ঢাকায় ৫৩ ফ্ল্যাট সম্পদ ৪০০ কোটির! রাজশাহী নগরীতে কয়েক ঘণ্টার ব্যবধানে তিন হামলা নারীসহ আহত ৪ রাজধানীর শিশু রামিসা হত্যা মামলায় বোন রাইসা আক্তারের ক্যামেরা ট্রায়ালে সাক্ষ্যগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে-পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম পাবনা জেলা ট্রাফিক পুলিশের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত পাবনার বেড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দেশী অস্ত্র নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ১৫ থেকে ২০ জন পাবনার ভাঙ্গুড়ায় তরঙ্গ সাংস্কৃতিক ও নাট্য গোষ্ঠীর উদ্যোগে ঈদ আনন্দ মেলা ও সার্কাস অনুষ্ঠিত পাবনার চাটমোহরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিক পালিত পাবনার ঈশ্বরদীর লোকোশেড মাদকের আড্ডা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হবে কুষ্টিয়ায় ২ বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৩২

কলকাতার একাডেমি অফ ফাইন আর্টস এ এই প্রথম দিল্লি থেকে আগত চিত্রশিল্পীদের প্রদর্শনী

Reading Time: < 1 minute

শম্পা দাস ও সমরেশ রায়, কলকাতা:
বেশ কয়েকজন বিশিষ্ট চিত্রশিল্পীর উপস্থিতিতে একাডেমি অফ ফাইন আর্টস এ ২৬ শে নভেম্বর ঠিক বিকেল পাঁচটায়, একটি সুন্দর অনুষ্ঠানের মধ্য দিয়ে,এই প্রদর্শনীর শুভ সূচনা করেন। এই প্রদর্শনী চলবে ২৬ শে নভেম্বর থেকে ২রা ডিসেম্বর পর্যন্ত, প্রতিদিন চিত্রশিল্পী ও দর্শকদের জন্য খোলা থাকবে দুপুর 12 টা থেকে রাত্রি আটটা, দিল্লি থেকে আগত চারজন শিল্পী, তাদের বেশ কিছু ছবি প্রদর্শনীর মাধ্যমে দর্শকদের সামনে তুলে ধরলেন। চার শিল্পীর মধ্যে সুভাষ রায় বলেন, আমরা বিভিন্ন অর্গানাইজেশনের সাথে কাজ করেছি এবং আমাদের ছবি প্রদর্শিত হয়েছে, কিন্তু এইভাবে কোনদিন আমরা প্রদর্শনী করিনি। তাই এটাই আমাদের প্রথম প্রদর্শনী,
আবার এক চিত্রশিল্পী বলেন, যেখানে হাত ধরে আমরা এই চিত্রকলা শিখেছি, পাশ করেছি, সেখানে যদি আমরা না একবার প্রদর্শনী করি, কখনোই সেটা সার্থক হবে না, তাই আমরা দিল্লিতে থাকলেও, চেষ্টা করেছি কলকাতায় এই প্রদর্শনী করার। আমাদের বেশ কিছু ছবি এই প্রদর্শনীর মাধ্যমে তুলে ধরেছি। আরেক চিত্রশিল্পী বলেন আমরা যে ছবিগুলি তুলে ধরেছি বেশির ভাগই বিভিন্ন ঘটনা কেন্দ্রিক, সেই ঘটনাকে একটু অন্য রূপ দিয়ে, তুলি ও রঙের মধ্য দিয়ে তুলে ধরেছি, এর সাথে সাথে আরো একটি কথা তুলে ধরেন যদি কারো খারাপ লেগে থাকে, সেটাও আমাদেরকে বলতে পারেন, তাতে হয়তো আরো ভালো কাজ করা যাবে। আমাদের সবার মনোবল বাড়বে, তবে কলকাতায় এসে প্রদর্শনী করে আমরা আনন্দিত এবং কৃতজ্ঞ সবার সহযোগিতা পেয়ে, আমরা বহু জায়গায় বহু organization এর সাথে প্রদর্শনী তে ছবি প্রদর্শীত করেছি, কিন্তু এখানে এসে একটা আলাদা অনুভব লক্ষ্য করেছি। বহু চিত্রশিল্পী থেকে দর্শকরা আমাদের ছবি দেখে অনেক কিছুই জানার চেষ্টা করেছেন, এটাই আমাদের কাছে বড় পাওনা।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com