মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

কিশোরগঞ্জে ১টি পরিবারকে ৫ দিন ধরে অবরুদ্ধ রাখার অভিযোগ

Reading Time: < 1 minute

মোঃ মিজানুর রহমান- কিশোরগঞ্জ

নীলফামারী কিশোরগঞ্জ উপজেলায় বসতবাড়িতে যাওয়ার রাস্তায় প্রতিবেশীরা টিন এবং বাঁশের বেড়া দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে ১টি পরিবারকে ৫দিন ধরে অবরুদ্ধ করে রাখার অভিযোগ পাওয়া গেছে।ঘটনাটি ঘটেছে উপজেলার নিতাই ইউপি’র নিতাই বাড়ি মধুপুর কুঠিয়াল পাড়া গ্রামে।গত শনিবার থেকে ৫ দিন ধরে ওই পরিবারের সদস্যরা অবরুদ্ধ হয়ে পড়েছে। এ ঘটনার প্রতিকার চেয়ে অবরুদ্ধ পরিবারের আবুল হোসেন প্রতিবেশী আব্দুল খালেককে প্রদান করে ৮ জনের নামে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ ও সরেজমিন সূত্রে জানা গেছে,একই এলাকার মৃত্যু মোশাহাব আলীর ছেলে আবুল হোসেন খরিদ মূলে ১২শতক এবং সরকারি খাস খতিয়ানের ১২ শতকের মধ্যে ৪শতক জমিতে দীর্ঘ ১০বছর যাবৎ বসবাস করে আসতেছেন।ইতোমধ্যে গত ১৯ শে জুন শনিবার সকালে প্রতিবেশী মৃত্যু বোদা মামুদের ছেলে আব্দুল খালেকের স্ত্রী-সন্তান সহ তার গংরা প্রভাব খাটিয়ে অনধিক ভাবে বাড়িতে প্রবেশের যাতায়াতের রাস্তা টিন, বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দেন। এতে আবুল হোসেনের পরিবারের ৪ জন সদস্য অবরুদ্ধ অবস্থায় জীবনযাপন করছেন।এ ব্যাপারে বিবাদী আব্দুল খালেক জানান, স্থানীয় মৃত্যু তোফায়েল মাস্টারের নিকট থেকে ক্রয় কৃত ৪ শতক জমিতে বেড়া দিয়েছি। আমি বেআইনিভাবে কারো জমিতে বেড়া দেইনি। কিশোরগঞ্জ থানা অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল জানান,অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থল পরিদর্শনের জন্য পুলিশ পাঠানো হয়েছে।এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থাগ্রহণ করা হবে ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com