বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন

News Headline :
চারঘাটে ৩৮৪ পিস ইয়াবা ও ২০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেপ্তার পাবনায় মানববন্ধন ও প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান মধুপুরে বিকাশের ব্যবসায়িক প্রবৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশের নিয়োগ-বদলিতে রাজনৈতিক হস্তক্ষেপ নেই -রাজশাহীতে স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উদযাপন সংবাদ সম্মেলনে অভিযোগ অস্বীকার উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশের প্রতিবাদ নাজির হাসানের পাবনার আটঘরিয়ার একদন্তে সিঁধ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা টয়লেটের ট্যাংকি থেকে লাশ উদ্ধার রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস

গাইবান্ধায় একজনের রহস্যজনক মৃত্যু

Reading Time: < 1 minute

আঃ খালেক মন্ডল,গাইবান্ধা:
গাইবান্ধার পলাশবাড়ীতে বাদল নামের এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু হয়েছে।
জানাগেছে, পলাশবাড়ী পৌর শহরের গৃধারীপুর গ্রামের বাসিন্দা দরিদ্র মোহাম্মাদ আলীর চতুর্থ পুত্র বাদল (১৬) রহস্যজনক ভাবে মুত্যূ হয়েছে।পরিবারের দাবী অভিযুক্ত শাহারুল ইসলাম ও অজ্ঞাত এক নারী কর্তৃক জোরপূর্বক কোমল পানীয় জাতীয় খাবারের মধ্যে ট্যাবলেট জাতীয় বিষাক্ত কোন দ্রব্য মিশিয়ে বাদল-কে খাওয়ানো হয়েছে। এঘটনায় বাদলের পরিবার পক্ষ থেকে পলাশবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের প্রস্তুতি নিয়েছে।স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, বাদল অসহায় ও কর্মঅক্ষম বাবা মায়ের একমাত্র সম্বল। বাদল পলাশবাড়ীর একটি চিড়ার মিলে কর্মচারি হিসাবে কাজ করতো। তার উপার্জনের অর্থ দিয়ে চলতো বাবা-মা ও এক ছোট বোনকে নিয়ে বাদলের পরিবার। গত ৩ আগস্ট চিড়ার মিল থেকে কাজ শেষ করে বিকালে বাড়ী ফেরার পথে অভিযুক্ত শাহারুল ইসলাম ঠান্ডা জাতীয় কোমল পানির সাথে বিষাক্ত ট্যাবলেট মিশিয়ে জোরপূর্বক বাদলকে খাইয়ে ছেড়ে দেয়। এরপর বাদল বাড়ীতে গিয়ে অসুস্থ্য হয়ে পড়লে পরিবারের লোকজন বাদল-কে রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বাদলের মুত্যূ হয়।অভিযুক্ত শাহারুল ইসলাম পলাশবাড়ী পৌর এলাকার গৃধারীপুর গ্রামের চকপাড়ার চাতাল ও তুলা মিল ব্যবসায়ী আবু মিয়ার পুত্র। এবিষয়ে অভিযুক্ত শাহারুল ইসলামের সাথে ফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ আরজু মো. সাজ্জাদ হোসেন জানান, এ ঘটনায় পরিবারের পক্ষে থেকে এখনো থানায় কেউ অভিযোগ করেনি। তবে বাদলের মরদেহ হাসপাতাল হতে মর্গে প্রেরণ করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com