শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন

News Headline :
চারঘাটে ৩৮৪ পিস ইয়াবা ও ২০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেপ্তার পাবনায় মানববন্ধন ও প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান মধুপুরে বিকাশের ব্যবসায়িক প্রবৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশের নিয়োগ-বদলিতে রাজনৈতিক হস্তক্ষেপ নেই -রাজশাহীতে স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উদযাপন সংবাদ সম্মেলনে অভিযোগ অস্বীকার উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশের প্রতিবাদ নাজির হাসানের পাবনার আটঘরিয়ার একদন্তে সিঁধ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা টয়লেটের ট্যাংকি থেকে লাশ উদ্ধার রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস

গাইবান্ধায় বিদেশি পিস্তলসহ এক মাদক  ব্যবসায়ি গ্রেফতার : ম্যাগজিন-গুলি জব্দ

Reading Time: < 1 minute

আঃ খালেক মন্ডল, গাইবান্ধা :

গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় একটি বিদেশি পিস্তল ও তিন রাউন্ড তাজা গুলি এবং একটি ম্যাগজিন জব্দ করা হয়েছে। এসময় ডিবি পুলিশ নজরুল ইসলাম প্রধান (৪২) নামে এক মাদক ব্যবসায়িকে গ্রেফতার করে। এ নিয়ে শনিবার দুপুরে পুলিশ লাইন্স মাঠে গাইবান্ধা পুলিশ সুপার মো. কামাল হোসেন এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য জানান। গ্রেফতারকৃত নজরুল ইসলাম প্রধান সাদুল্যাপুর উপজেলার বনগ্রাম ইউনিয়নের ছোট গয়েশপুর প্রধান পাড়া গ্রামের মৃত সিরাজ প্রধানের ছেলে। প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার কামাল হোসেন উল্লেখ করেন, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সাদুল্যাপুর উপজেলার বনগ্রাম ইউনিয়নের ওয়ার্ডের জিন্না খাঁ নামে এক কৃষকের জমিতে অভিযান চালানো হয়। এসময় নজরুল ইসলামের শরীর তল্লাশি করে কালো রংয়ের সচল একটি বিদেশি পিস্তল, ৩ রাউন্ড তাজা গুলি ও একটি ম্যাগজিন জব্দ করা হয়। এ ঘটনার সাথে অন্য কেউ জড়িত আছে কিনা, সে ব্যাপারে জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে। প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইবনে মিজান, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) আব্দুল্যাহ আল মামুন, ডিবির অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান, পুলিশ পরিদর্শক বদরুজ্জামান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com