বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন

News Headline :
চারঘাটে ৩৮৪ পিস ইয়াবা ও ২০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেপ্তার পাবনায় মানববন্ধন ও প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান মধুপুরে বিকাশের ব্যবসায়িক প্রবৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশের নিয়োগ-বদলিতে রাজনৈতিক হস্তক্ষেপ নেই -রাজশাহীতে স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উদযাপন সংবাদ সম্মেলনে অভিযোগ অস্বীকার উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশের প্রতিবাদ নাজির হাসানের পাবনার আটঘরিয়ার একদন্তে সিঁধ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা টয়লেটের ট্যাংকি থেকে লাশ উদ্ধার রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস

গাইবান্ধায় বিদেশি মদসহ আটক-২

Reading Time: < 1 minute

আঃখালেক মন্ডল,গাইবান্ধা
গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় মাদক কেনাবেচার সময় ২২ বোতল বিদেশি মদ জব্দ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এসময় কাউছার ইসলাম ওরফে ডন (২৩) ও মশিউর রহমান (২৩) নামের দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (১৭ জুলাই) সকালে র‌্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গ্রেফতারকৃত কাউছার ইসলাম ওরফে ডন গাইবান্ধা সদর উপজেলার নশৎপুর গ্রামের সাহাদুল ইসলামের পুত্র ও মশিউর রহমান একই গ্রামের হাফিজার রহমান শুক্কুর পুত্র।বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার (১৬ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের একটি দল অভিযান পরিচালনা করে। এসময় ফুলছড়ির বালাশীঘাট এলাকায় বিদেশি মদ কেনাবেচায় ডন ও মশিউরকে আটক করার পর তাদের কাছ থেকে বিদেশি ২২ বোতল মদ জব্দ করা হয়।তিনি আরো বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মাদক কারবরিরা দীর্ঘদিন ধরে মাদক কারবরি চক্রের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য মাদক কারবরিদের বিরুদ্ধে অনুসন্ধান চলছে। গ্রেফতারকৃত ডন ও মশিউরেকে ফুলছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com