শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

গাইবান্ধায় মাদ্রাসা শিক্ষক সমিতির আলোচনা সভা ও কমিটি গঠন

Reading Time: < 1 minute

হারুন উর রশিদ সোহেল ,রংপুর ব্যুরো\
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক সমিতির গাইবান্ধা জেলা শাখা আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্যে এক আলোচনা সভা গতকাল বৃহস্পতিবার দুপুরে গাইবান্ধা সিদ্দিকিয়া কামিল মাদরাসায় অনুষ্ঠিত হয়। গাইবান্ধা সদরের ঘাগোয়া ইসলামিয়া দাখিল মাদরাসা সুপার ও মাদ্রাসা শিক্ষক সমিতির বিভাগীয় কমিটির সদস্য মাওলানা মোঃ এন্তাজ আলী চানের সভাপতিত্বে আলেচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মাদরাসা শিক্ষক সমিতির সহ-সভাপতি ও রংপুর-রাজশাহী বিভাগীয় কমিটির আহবায়ক ও শিক্ষক কর্মচারী ঐক্য জোটের রংপুর বিভাগীয় সাধারণ সম্পাদক মাওলানা মোহাঃ ইনামুল হক মাজেদী। এসময় বিভাগীয় কমিটির সদস্য ও রংপুর জেলার যুগ্ম সদস্য সচিব মাও: আব্দুল মমিন জিহাদী, মাও: ইউনুস আলীসহ গাইবান্ধার বিভিন্ন মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন। পরে মাওঃ মোঃ এন্তাজ আলী চানকে আহবায়ক ও মাওলানা মেহেদী হাসান শহিদুলকে সদস্য সচিব এবং মাওলানা মোঃ রেজাউল করিমকে যুগ্ম সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট গাইবান্ধা জেলা আহবায়ক কমিটি গঠন করা হয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com