শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন

News Headline :
পাবনা জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ১কেজি গাঁজা উদ্ধারসহ একজন গ্রেফতার বিএনপির কঠোর অবস্থানের মধ্যেই জামায়াতের সমর্থনে পাবনার ঈশ্বরদীতে নিষিদ্ধ যুবলীগের মিছিল রাজশাহীর শান্তি বিনষ্টের চেষ্টা প্রতিহতের হুঁশিয়ারি রিটনের চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ১১ মাসের শিশু অপহৃত, সুস্থ অবস্থায় উদ্ধার ও গ্রেফতার ২ রামেক এলাকায় মোবাইল কোর্টে ৭ জনের কারাদণ্ড  কাশিয়ানীতে বাস-প্রাইভেটকার সংঘর্ষে ঝরল ২ প্রাণ  পাবনা এসআরবি অভিযানে অনলাইন জুয়া খেলা ০৪ জন আসামী গ্রেফতার শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত রাজশাহীতে মামলার ১২ ঘণ্টায় ধর্ষণ মামলার আসামি গ্রেফতার কুষ্টিয়া জেলা যুবদলের কমিটি ঘোষণায় অভিনন্দন মিছিল

গাইবান্ধায় শিশু বায়োজিদ হত্যার খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এলাকাবাসির মানববন্ধন

Reading Time: < 1 minute

আঃ খালেক মন্ডল,গাইবান্ধা,
শিশু আব্দুল্লাহ বায়োজিদ হত্যার সুষ্ঠু তদন্ত ও খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গাইবান্ধা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বৃহস্পতিবার এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এলাকাবাসির উদ্যোগে আয়োজিত মানববন্ধনে অসহায় বায়োজিদের বাবা-মা’র পক্ষে শত শত গ্রামবাসীরা উপস্থিত ছিলেন।
মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন জেলা গণফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ময়নুল ইসলাম রাজা, বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের জেলা সদস্যসচিব মনজুর আলম মিঠু, সবুজ মিয়া, কৃষক শ্রমিক জনতা লীগের জেলা সভাপতি অ্যাড. মোস্তফা মনিরুজ্জামান, জুয়েল মিয়া, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের শামিম আরা মিনা, সাগর মিয়া, গ্রামবাসীর পক্ষে জুয়েল মিয়া, হামিদুল ইসলাম, রাসেল শেখ, খুশি মিয়া, রেজাউল করিম, মজিদুল ইসলাম, ফিরোজ মিয়া, জহিরুল হক, রাহেনা বেগম, স্বপন মিয়া, মিনা বেগম, হামিদুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়নের তালুক ঘোরাবান্ধা গ্রামের প্রবাসীর শিশু সন্তান আব্দুল্লাহ বায়োজিদকে নির্মমভাবে হত্যা করে একদল খুনি। পুলিশের সহায়তায় খুনিদের বিরুদ্ধে দুর্বল মামলা করা হয়। ফলে আসামীরা একের পর এক জামিন পেয়ে যাচ্ছে এবং জামিনে ছাড়া পেয়ে বাদী পক্ষকে মামলা তুলে নেয়ার জন্য হুমকী দিচ্ছে। তাই খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার জন্য অবশ্যই মামলার আইও পুলিশ কর্মকর্তাকে যথাযথ ভুমিকা পালন করতে হবে। এক্ষেত্রে যেকোন গাফিলতি অথবা দুর্নীতি হলে, প্রতিরোধ আন্দোলন গড়ে তোলা হবে বলে বক্তারা উল্লেখ করেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com