শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন

News Headline :
পাবনা জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ১কেজি গাঁজা উদ্ধারসহ একজন গ্রেফতার বিএনপির কঠোর অবস্থানের মধ্যেই জামায়াতের সমর্থনে পাবনার ঈশ্বরদীতে নিষিদ্ধ যুবলীগের মিছিল রাজশাহীর শান্তি বিনষ্টের চেষ্টা প্রতিহতের হুঁশিয়ারি রিটনের চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ১১ মাসের শিশু অপহৃত, সুস্থ অবস্থায় উদ্ধার ও গ্রেফতার ২ রামেক এলাকায় মোবাইল কোর্টে ৭ জনের কারাদণ্ড  কাশিয়ানীতে বাস-প্রাইভেটকার সংঘর্ষে ঝরল ২ প্রাণ  পাবনা এসআরবি অভিযানে অনলাইন জুয়া খেলা ০৪ জন আসামী গ্রেফতার শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত রাজশাহীতে মামলার ১২ ঘণ্টায় ধর্ষণ মামলার আসামি গ্রেফতার কুষ্টিয়া জেলা যুবদলের কমিটি ঘোষণায় অভিনন্দন মিছিল

গাইবান্ধায় এক নারীকে গলাকেটে হত্যা

Reading Time: < 1 minute

আঃ খালেক মন্ডল,গাইবান্ধা :
গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুরে লুৎফা বেগম (৬০) নামে এক নারীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১ জুলাই) সন্ধ্যার দিকে সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের জলেরমোড় এলাকার নিজ বাড়ির উঠান থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। নিহত লুৎফা বেগম ওই এলাকার মোহাম্মদ আলীর স্ত্রী। গাইবান্ধার সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয় এলাকাবাসী জানান, মোহাম্মদ আলীর দুই মেয়ে ও এক ছেলে। তারা কেউই বাড়িতে থাকেন না। মোহাম্মদ আলী গতকাল শুক্রবার দিনাজপুরে মেয়ের বাড়িতে কোরবানির গোষত দেওয়ার জন্য যায়। স্থানীয়দের ধারণা ঈদের আগে মোহাম্মদ আলী মোটা অংকের টাকার গরু বিক্রি করেছিলেন। হয়তো সেই টাকা লুট বা চুরি করতে এসে দুর্বৃত্তরা তাকে হত্যা করেছে। গাইবান্ধার সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) আব্দুল্লাহ আল মামুন বলেন, স্থানীয়রা জলের মোড়ের এক বাড়িতে নারীর গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে সদর থানা পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
তিনি বলেন, এখন পর্যন্ত কারো প্রতি নিহতের পরিবারের সন্দেহ হয়নি। কিংবা কারো সঙ্গে তাদের এমন শত্রুতা নেই যে হত্যা করবে। প্রাথমিক তদন্তে ওই বাড়ি থেকে কোনো নগদ অর্থ কিংবা মূল্যবান কোনো সম্পদ খোয়া যাওয়ার আলামত পাওয়া যায়নি। পারিপার্শ্বিক অবস্থা, পরিবার ও স্থানীয়দের মন্তব্য সব কিছুই গুরুত্ব সহকারে আমলে নিয়ে হত্যার সঠিক কারণ উদ্ঘাটনে কাজ করছে পুলিশ। ময়নাতদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com