শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন

News Headline :
পাবনা জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ১কেজি গাঁজা উদ্ধারসহ একজন গ্রেফতার বিএনপির কঠোর অবস্থানের মধ্যেই জামায়াতের সমর্থনে পাবনার ঈশ্বরদীতে নিষিদ্ধ যুবলীগের মিছিল রাজশাহীর শান্তি বিনষ্টের চেষ্টা প্রতিহতের হুঁশিয়ারি রিটনের চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ১১ মাসের শিশু অপহৃত, সুস্থ অবস্থায় উদ্ধার ও গ্রেফতার ২ রামেক এলাকায় মোবাইল কোর্টে ৭ জনের কারাদণ্ড  কাশিয়ানীতে বাস-প্রাইভেটকার সংঘর্ষে ঝরল ২ প্রাণ  পাবনা এসআরবি অভিযানে অনলাইন জুয়া খেলা ০৪ জন আসামী গ্রেফতার শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত রাজশাহীতে মামলার ১২ ঘণ্টায় ধর্ষণ মামলার আসামি গ্রেফতার কুষ্টিয়া জেলা যুবদলের কমিটি ঘোষণায় অভিনন্দন মিছিল

গাইবান্ধায় ৯’শত ৯০পিছ ইয়াবসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Reading Time: < 1 minute

আঃ খালেক মন্ডল,গাইবান্ধা:
গাইবান্ধা পৌর শহরের মেডিকেল মোড় থেকে ৯৯০ পিস ইয়াবাসহ রিয়াজ উদ্দিন রাজিব (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব।
মঙ্গলবার (১৮ জুলাই) বিকেলে র‌্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
গ্রেফতারকৃত রিয়াজ উদ্দিন রাজিব পিরোজপুর জেলার মাঠবাড়ীয়া উপজেলার বড় হারজী (হাওজী) গ্রামের আব্দুল হকের পুত্র। বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার (১৮ জুলাই) সকালে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের একটি অভিযানিক দল অভিযান পরিচালনা করে। এসময় গাইবান্ধা পৌর শহরের মেডিক্যাল মোড় এলাকায় ইয়াবা ট্যাবলেট বিক্রিকালে রাজিবের কাছ থেকে ৯৯০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দসহ তাকে গ্রেফতার করা হয়।মাহমুদ বশির আহমেদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে তার সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনার সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। ধৃত রাজিবকে গাইবান্ধা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com