শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন

News Headline :
পাবনা জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ১কেজি গাঁজা উদ্ধারসহ একজন গ্রেফতার বিএনপির কঠোর অবস্থানের মধ্যেই জামায়াতের সমর্থনে পাবনার ঈশ্বরদীতে নিষিদ্ধ যুবলীগের মিছিল রাজশাহীর শান্তি বিনষ্টের চেষ্টা প্রতিহতের হুঁশিয়ারি রিটনের চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ১১ মাসের শিশু অপহৃত, সুস্থ অবস্থায় উদ্ধার ও গ্রেফতার ২ রামেক এলাকায় মোবাইল কোর্টে ৭ জনের কারাদণ্ড  কাশিয়ানীতে বাস-প্রাইভেটকার সংঘর্ষে ঝরল ২ প্রাণ  পাবনা এসআরবি অভিযানে অনলাইন জুয়া খেলা ০৪ জন আসামী গ্রেফতার শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত রাজশাহীতে মামলার ১২ ঘণ্টায় ধর্ষণ মামলার আসামি গ্রেফতার কুষ্টিয়া জেলা যুবদলের কমিটি ঘোষণায় অভিনন্দন মিছিল

গোবিন্দগঞ্জে এক কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Reading Time: < 1 minute

আঃ খালেক মন্ডল,গাইবান্ধা:
গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার মাদকবিরোধী বিশেষ অভিযানে নাটোর জেলার সিংড়া থানার চামারী ইউনিয়নের বাহাদুরপুর (গোলকপাড়া) গ্রামের মাদক ব্যবসায়ী মোনতাজ আলীর পুত্র মোবারক আলী (২৪) কে এক কেজি গাজা সহ গ্রেফতার করেছে।থানা সূত্রে জানাগেছে, গোবিন্দগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে অফিসার ইনচার্জ শামসুল আলম শাহ’র নির্দেশে ওসি তদন্ত বুলবুল ইসলামের নেতৃত্বে এসআই প্রলয় কুমার বর্মা, এএসআই মোবারক, এএসআই সাইফুল ইসলাম অভিযান পরিচালনা করে উপজেলার কামারদহ ইউনিয়নের বকচর মৌজাস্থ গোবিন্দগঞ্জ কোল্ড ষ্টোর এর সামনে থেকে অদ্য ২৩ জুলাই তারিখ বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে মোঃ মোবারক আলী এর দেহ তল্লাশী করে তার শরিরে পরিহিত শার্টের নিচে পেটের মধ্যে সাদা স্কচটেপ দ্বারা লাল পলিথিন ও সুতলী দ্বারা বিশেষ কায়দায় বাঁধা এক কেজি গাঁজা উদ্ধার করেছে।গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ শামসুল আলম শাহ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান চলমান রয়েছে। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com