বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন

News Headline :
চারঘাটে ৩৮৪ পিস ইয়াবা ও ২০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেপ্তার পাবনায় মানববন্ধন ও প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান মধুপুরে বিকাশের ব্যবসায়িক প্রবৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশের নিয়োগ-বদলিতে রাজনৈতিক হস্তক্ষেপ নেই -রাজশাহীতে স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উদযাপন সংবাদ সম্মেলনে অভিযোগ অস্বীকার উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশের প্রতিবাদ নাজির হাসানের পাবনার আটঘরিয়ার একদন্তে সিঁধ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা টয়লেটের ট্যাংকি থেকে লাশ উদ্ধার রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস

গোবিন্দগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে নিহত এক ৪ মহিলাসহ আটক ১০

Reading Time: < 1 minute

আঃ খালেক মন্ডল, গাইবান্ধা :
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই ইউপির খুকশিয়া গ্রামে জমি নিয়ে দ্বন্দ্বে একজন নিহত হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহভাজন ৪ মহিলা ও ৬ জন পুরুষকে আটক করেছে পুলিশ। শনিবার (১ জুলাই) রাত ১০টার দিকে মৃত মোবারক আলী ছেলে আব্দুস সাত্তারকে তার দোকান থেকে বের করে নিয়ে এসে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনার পর এলাকাবাসী অভিযুক্তদের কয়েকজনকে একটি ঘরে আবদ্ধ করে পুলিশে খবর দেয়। পরে জেলা পুলিশের সহকারী পুলিশ কমিশনার উদয় কুমার সাহা ও গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুল আলম সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থল পরিদর্শন করছেন। তারা অভিযুক্ত আসামীদেরকে আটক করেছে। স্থানীয়রা জানান, বাড়ির অদূরে আব্দুস সাত্তারের একটি দোকান ঘর রয়েছে। প্রতিদিনের ন্যায় সেখানে সে দোকানদারি করছিল। সন্ধ্যার পর থেকে স্থানীয়রা তার দোকানে ভিড় করে গল্প-গুজব করত রাত ৯টার দিকে অভিযুক্ত ব্যক্তিরা দোকানে গেলে সেখানে আব্দুস সাত্তারের সাথে বাক-বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তারা দোকান থেকে তাকে টেনে-হিচড়ে বাহির করে রাস্তার উপর নিয়ে মারপিট শুরু করে। ঘটনাস্থলেই বৃদ্ধ সাত্তারের মৃত্যু হয়। পরে স্থানীয়রা অভিযুক্তদের ধাওয়া করে একটি ঘরে আবদ্ধ করে পুলিশে খবর দেয়। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত জেলা ও থানা পুলিশ সদস্যরা সন্দেহভাজনদের আটক এবং মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি সহ প্রকৃত হামলাকারী ও ঘটনা উদ্ধারে চেষ্টা করছে। ঘটনাস্থলে উত্তেজিত গ্রামবাসীকে শান্ত করা সহ জান-মালের নিরাপত্তার স্বার্থে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com