বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন

News Headline :
চারঘাটে ৩৮৪ পিস ইয়াবা ও ২০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেপ্তার পাবনায় মানববন্ধন ও প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান মধুপুরে বিকাশের ব্যবসায়িক প্রবৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশের নিয়োগ-বদলিতে রাজনৈতিক হস্তক্ষেপ নেই -রাজশাহীতে স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উদযাপন সংবাদ সম্মেলনে অভিযোগ অস্বীকার উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশের প্রতিবাদ নাজির হাসানের পাবনার আটঘরিয়ার একদন্তে সিঁধ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা টয়লেটের ট্যাংকি থেকে লাশ উদ্ধার রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস

গোবিন্দগঞ্জে জাতীর পিতা বঙ্গবন্ধুকে নিয়ে কটুক্তি করায় কিশোর গ্রেফতার

Reading Time: < 1 minute

আঃখালেক মন্ডল,গাইবান্ধা:
গোবিন্দগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে নিয়ে ফেসবুক ও টিকটকে আপত্তিকর ভিডিও আপলোডকারী এক কিশোরকে আটক করেছে থানা পুলিশ।গ্রেফতারকৃত কিশোরের গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউপির কুমিরাডাঙ্গা গ্ৰামের ময়নুল ইসলামের পুত্র সোহেল রানা।পুলিশ সুত্রে জানাগেছে,, ১৫ ই আগস্ট মহান জাতীয় শোক দিবস এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকীর ঠিক আগের দিন ১৪ ই আগস্ট আটককৃত কিশোর তার নিজস্ব মোবাইল ফোনের মাধ্যমে নিজস্ব ফেসবুক ও টিকটক আইডি থেকে জাতির পিতা কে নিয়ে আপত্তিকর বক্তব্য অশ্লীল ভাষা প্রয়োগ এবং কুরুচিপূর্ণ অঙ্গভঙ্গি করে একটি ভিডিও আপলোড করেন। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।উক্ত বিষয়ে গোবিন্দগঞ্জ পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর শাহিন আকন্দ এবং গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।তাৎক্ষণিকভাবে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ শামসুল আলম শাহ এর নেতৃত্বে এসআই প্রলয় কুমার বর্মা, এএসআই মাসুদ রানা বিশেষ অভিযান পরিচালনা করে মহিমাগঞ্জ এলাকা থেকে ১৫ আগস্ট গভীর রাতে তাকে গ্রেফতার করেছে ‌।গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব শামসুল আলম শাহ ঘটনা সত্যতা স্বীকার করে বলেন, বঙ্গবন্ধুকে নিয়ে অনলাইন প্লাটফর্ম টিকটক -এ কটুক্তিপূর্ণ মন্তব্যকারীকে গ্রেফতার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com