শুক্রবার, ১৯ Jun ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন

News Headline :
ধূমপায়ীদের সরকারি চাকরিতে অযোগ্য ঘোষণার দাবি বদলগাছীতে কৃষি অফিসের নীরবতায় থামছে না সার পাচার ডিলারের প্রতিনিধি আটক পাবনা ঈশ্বরদীতে এএসআই সুজাউল হত্যা মামলার পলাতক আসামি অস্ত্র-ইয়াবাসহ গ্রেফতার পাবনায় শিক্ষার্থীসহ বিভিন্ন জনগোষ্ঠীর সমকামির সংখ্যা ১ হাজার ৬শ বাড়ছে এইডস বিশ্বকাপ উন্মাদনায় কুষ্টিয়ায় আর্জেন্টিনা সমর্থকদের নজরকাড়া আনন্দ র‌্যালি পাবনা জেলা পুলিশের আটঘরিয়া থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত। র‌্যাবের অভিযানে ধর্ষণ মামলার ২ আসামী গ্রেফতার তানোরে বিএমডিএ’র উদ্যোগে খালপাড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচি পাবনা জেলায় চলমান মাদকবিরোধী বিশেষ অভিযানে ১২ জন গ্রেপ্তার পাবনা থানা পুলিশের চেকপোস্ট পরিচালনা

গোবিন্দগঞ্জে তুচ্ছ ঘটনায় চাকুর আঘাতে শিশু খুন

Reading Time: < 1 minute

আঃ খালেক মন্ডল,গাইবান্ধা:
জানাগেছে, গোবিন্দগঞ্জ উপজেলার শালমারা ইউনিয়নের মিয়াপাড়া গ্রামে খেলাকে কেন্দ্র করে শিশু ইমান আলীর হাতে থাকা চাকুর আঘাতে শিশু হোসেন আলী (৭) সোমবার দুপুরে নিহত হয়েছে।স্থানীয়রা জানায়, সোমবার উপজেলার শালমারা ইউনিয়নের মিয়াপাড়া গ্রামে ময়নুল ইসলামের পুত্র হোসেন আলী ও একই গ্রামের মোয়াজ্জেম উদ্দিন গোলজারের পুত্র ইমান আলী খেলা করছিল। খেলার এক পর্যায়ে দু’জনের মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে মারপিটের ঘটনা ঘটে। এসময় ইমান আলীর হাতে থাকা একটি চাকু হোসেন আলীকে লক্ষ্য করে নিক্ষেপ করলে চাকুটি হোসেন আলীর বাম চোখে লেগে আহত হয়। পরে আশেপাশের লোকজন গুরুতর আহত অবস্থায় হোসেন আলীকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়ার পর তার অবস্থার অবনতি হলে বগুড়ার একটি বেসরকারি হাসপাতলে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় ।এব্যাপারে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি (তদন্ত) বুলবুল আহমেদ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com