বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন

News Headline :
চারঘাটে ৩৮৪ পিস ইয়াবা ও ২০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেপ্তার পাবনায় মানববন্ধন ও প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান মধুপুরে বিকাশের ব্যবসায়িক প্রবৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশের নিয়োগ-বদলিতে রাজনৈতিক হস্তক্ষেপ নেই -রাজশাহীতে স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উদযাপন সংবাদ সম্মেলনে অভিযোগ অস্বীকার উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশের প্রতিবাদ নাজির হাসানের পাবনার আটঘরিয়ার একদন্তে সিঁধ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা টয়লেটের ট্যাংকি থেকে লাশ উদ্ধার রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস

গোবিন্দগঞ্জে বিদ্যুতের তার চুরির প্রাক্কালে আটক ২

Reading Time: < 1 minute

আঃ খালেক মন্ডল,গাইবান্ধা:
গাইবান্ধার গোবিন্দগঞ্জে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড অফিসের ভিতরে রাখা বৈদ্যুতিক তার চুরির প্রাক্কালে হাতেনাতে ২ চোরকে আটক করা হয়েছে।
সূত্রে জানাগেছে, বৃহস্পতিবার (২৭ জুলাই) রাত সাড়ে ৩ টায় দিকে সুপারি গাছ বেয়ে গোবিন্দগঞ্জ থানার বিপরীত অবস্থিত নেসকো অফিসে অনুপ্রবেশ করে। তখন পার্শ্ববর্তী বাসার লোকজন ব্যাপারটি টের পেয়ে নেসকোর স্টাফ মোসলেম উদ্দিনকে মোবাইল ফোনে অবগত করে। মোসলেম উদ্দিন মোবাইল ফোনের মাধ্যমে অফিসের কর্মচারী ও দায়িত্ব পালনরত নৈশ প্রহরীকে সংবাদ দেয়। তাৎক্ষণিক নৈশ প্রহরী-কর্মচারীরা ও আশেপাশের লোকজন মিলে ধাওয়া করে ২ চোরকে আটক করে।
আটককৃতরা হলেন – পৌরশহরের ৫নং ওয়ার্ডের বুজরুক বোয়ালিয়া (হীরকপাড়া) গ্রামের গেদু চন্দ্র বিশ্বাসের পুত্র সম্রাট বিশ্বাস ও ৬নং ওয়ার্ডের চক গোবিন্দগঞ্জ (ঝিলপাড়া) গ্রামের সেলিমের শেখের পুত্র জীবন শেখ।গোবিন্দগঞ্জ নেসকোর নির্বাহী প্রকৌশলী ইউসুফ আলী জানান, আসামীদের ২৭ জুলাই সকাল ১০ টায় গোবিন্দগঞ্জ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com