বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন

News Headline :
চারঘাটে ৩৮৪ পিস ইয়াবা ও ২০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেপ্তার পাবনায় মানববন্ধন ও প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান মধুপুরে বিকাশের ব্যবসায়িক প্রবৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশের নিয়োগ-বদলিতে রাজনৈতিক হস্তক্ষেপ নেই -রাজশাহীতে স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উদযাপন সংবাদ সম্মেলনে অভিযোগ অস্বীকার উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশের প্রতিবাদ নাজির হাসানের পাবনার আটঘরিয়ার একদন্তে সিঁধ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা টয়লেটের ট্যাংকি থেকে লাশ উদ্ধার রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস

গোবিন্দগঞ্জে সাঁওতালদের হাতে তীর-ধনুক নিয়ে সড়ক অবরোধ তীব্র যানজট ও ভোগান্তি

Reading Time: < 1 minute

আঃ খালেক মন্ডল,গাইবান্ধা :
সাঁওতাল হত্যার বিচার ইপিজেড প্রকল্প বন্ধসহ বিভিন্ন দাবিতে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার চারমাথা মোড়ে রোববার মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করে। এই অবরোধ কর্মসূচি ফলে ঈদের ছুটিতে বাড়ি আসা মানুষদের ঢাকা ফিরতে চরম দুর্ভোগের শিকার হয়েছে । এ অবরোধের ফলে ঢাকা- রংপুর ঢাকা -দিনাজপুর মহাসড়কে শত শত যানবাহন আটকে পড়ায় তীব্র যানজট সৃষ্টি হয়। জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটি এই কর্মসূচি পালন করে। এর আগে গোবিন্দগঞ্জের কাটামোড় এলাকা থেকে সাঁওতালরা তীর-ধনুক হাতে নিয়ে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলার চার মাথা মোড়ে এসে ঘন্টাব্যাপি সড়ক অবরোধ কর্মসূচি পালন করে। অবরোধ কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন রংপুর জাতীয় আদিবাসী পরিষদের সাধারণ সম্পাদক জোসেফ সরেন, দিনাজপুর আদিবাসী পরিষদের সভাপতি প্রদীপ মালকো, বাংলাদেশ খ্রীষ্টান অ্যাসোসিয়েশন রংপুরের জেলা চেয়ারম্যান ও আদিবার্স মুক্তিমোর্চা রংপুর বিভাগের সভাপতি মোথিয়াস মার্ডি, দিনাজপুর আদিবাসী মুক্তিমোর্চার সভাপতি মিস্টার আলবিনুস টুডু, জাতীয় আদিবাসী পরিষদের তথ্য ও গবেষণা সম্পাদক মানিক সরেন, আদিবাসী নেতা রবি সরেন, গোবিন্দগঞ্জের সাহেবগঞ্জ ভুমি উদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ফিলিমন বাস্কে, কোষাধ্যক্ষ প্রিসিলা মুর্মু, দিনাজপুর বাসদের আহবায়ক কিবরিয়া হোসেন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি রিনা মুর্মু প্রমুখ। এ অবরোধ কর্মসূচিতে আদিবাসীরা হাতে তীর ধনুক লাঠিসোটা নিয়ে গোবিন্দগঞ্জে বাগদা ইক্ষু খামার এলাকায় সরকার ঘোষিত জিপিজেড কর্মসূচি বন্ধের দাবি করায় সচেতন মহলের মধ্য তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com