সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন

News Headline :
রাজশাহী সীমান্তে বিপুল ভারতীয় মদ জব্দ বদলগাছীতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির বিভিন্ন রকম উপকরণ জব্দ করে তা ধ্বংস করা হয়েছে রংপুর কাস্টমস ও ভ্যাট কমিশনারের অপসারণ সহ  সাংবাদিকদের নিরাপত্তা  নিশ্চিতের দাবি  কিশোরগঞ্জে বালুবাহী মাহেন্দ্র ট্রলির ধাক্কায় ভ্যানচালক নিহত, ছেলে গুরুতর আহত নারীদের অহংকার এ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা; রাজপথ পেরিয়ে মাননীয় সংসদ সদস্যের দিকে পাবনা আরএম একাডেমির ৯০ ব্যাচের সকল প্রয়াত বন্ধুর স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাজশাহী সীমান্তে ভারতীয় মদ ও বিপুল পরিমান ইয়াবাসহ গ্রেফতার ১ রাজশাহীতে নকল স্টার সিগারেটের বড় চালান জব্দ, গ্রেফতার ১

গোবিন্দগঞ্জে ২ কেজি গাঁজাসহ ২ নারী মাদক কারবারী গ্রেফতার

Reading Time: < 1 minute

আঃ খালেক মন্ডল,:গাইবান্ধা
গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানা বিশেষ অভিযান চালিয়ে দুই জন মহিলার পরিহিত বোরকার ভেতর থেকে দুই কেজি গাঁজা জব্দ করেছে নারী পুলিশ। এসময় তাদের গ্রেফতার করা হয়।
শুক্রবার (১৪ জুলাই) সকালে গোবিন্দগঞ্জের ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ কোল্ড ষ্টোরের সামনে একটি যাত্রীবাহী বাসে থাকা ওই নারীর কাছ থেকে এসব গাঁজা জব্দ করা হয়।গোবিন্দগঞ্জ থানার চৌকস পুলিশ অফিসার এসআই সঞ্জয় কুমার সাহা সঙ্গীয় ফোর্সসহ এই অভিযান পরিচালনা করেন।
গ্রেফতারকৃতরা হলেন বগুড়া জেলার শেরপুর থানার গোসাইবাড়ী গ্ৰামের দ্বার উদ্দিন মাষ্টারের কন্যা মোছাঃ কাজলী বেগম (৫০) ও একই গ্ৰামের মোঃ নুর ইসলাম ওরফে নুরুর কন্যা মোছাঃ শেফালী বেগম (৪৮),
পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে ওইস্থানে অভিযান পরিচালনা করা হয়। এসময় রংপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী খালেক পরিবহনের যাত্রীবাহী বাস তল্লাশি করাকালে বাসের সিটে বসা যাত্রী কাজলী বেগম ও শেফালী বেগমের দেহ নারী পুলিশ রেশমা বানুর দ্বারা তল্লাশী করা হয়। এতে কাজলী ও শেফালীর পরিহিত বোরকার ভেতর বডিতে বিশেষ কায়দায় প্লাষ্টিকের রশি দ্বারা বাঁধানো পলিথিনের পোটলায় ১ কেজি করে দুই জনার কাছ থেকে মোট ২ কোজি গাঁজা উদ্ধারসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
এব্যাপারে গোবিন্দগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ বিকেলে আসামীদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com