শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন

News Headline :
পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীতে রাতের আঁধারে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব পাবনার সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত

চীনের উপহার ৫লাখ ডোজ টিকা এখন ঢাকায়

Reading Time: < 1 minute

ন্যাশনাল ডেক্স:
চীন সরকারের উপহার হিসেবে পাঠানো সিনোফার্মের পাঁচ লাখ ডোজ করোনাভাইরাসের টিকা নিয়ে বুধবার সকালে ঢাকায় পৌঁছায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি সি-১৩০জে উড়োজাহাজ। বুধবার সকালে বাংলাদেশ বিমানবাহিনীর একটি উড়োজোহাজে টিকার ওই চালান দেশে আসে। পরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আনুষ্ঠানিকভাবে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের হাতে টিকা তুলে দেন ঢাকায় চীনের রাষ্ট্রদূত লি জিমিং। গত ২৯ এপ্রিল চীনা কোম্পানি সিনোফার্মের তৈরি এই করোনাভাইরাসের টিকা জরুরি ব্যবহারের অনুমোদন দেয় বাংলাদেশ। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও (ডব্লিউএইচও) এ টিকা ব্যবহারের সবুজ সংকেত দিয়েছে। উপহারের জন্য চীনকে ধন্যবাদ জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী অনুষ্ঠানে বলেন, ”চীনের টিকা বাংলাদেশে পৌঁছে গেছে। আমরা আনুষ্ঠানিকভাবে গ্রহণ করলাম। আমরা চীনের সরকার ও জনগণকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই দুঃসময়ে পাশে দাঁড়ানোর জন্য। যে পাঁচ লাখ টিকা চীন পাঠিয়েছে, তা দুই ডোজ করে আড়াই লাখ মানুষকে দেওয়া যাবে জানিয়ে জাহিদ মালেক বলেন, “এটা আমাদের দুদিনেই লেগে যাবে। তিনি বলেন, “আমাদের খুব ভালো ভালো ওষুধ কোম্পানি রয়েছে। কাঁচামাল এনে আমরা এখানে যৌথভাবে উৎপাদন করতে পারি, যা উভয় দেশের জন্য লাভজনক হতে পারে।” এর বাইরে আমরা চীনের কাছ থেকে আরও টিকা চাই। চীনের রাষ্ট্রদূতের বলেছেন, ডিসেম্বর নয়, জুন-জুলাইয়ের দিকে তারা আমাদের আরও টিকা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবেন। আমরা পর্যায়ক্রমে এই টিকা চাই।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com