বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় নিখোঁজের ৭দিন পর কিশোরী কামরুন্নাহার কলির খণ্ডবিখণ্ড লাশ উদ্ধার শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা পাবনা জেলা যুবদলের ডেঙ্গু প্রতিরোধে  ৭ দিনের কর্মসূচি ১২ নভেম্বর প্রথম ধাপে স্থানীয় সরকার নির্বাচন রাজশাহীতে পৃথক অভিযানে গ্রেপ্তার ১২, মাদকদ্রব্য উদ্ধার রাজশাহী মতিহারে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১ পাবনায় পদ্মায় নিখোঁজের ৩৮ ঘণ্টা পর ভেসে উঠলো ছাত্রদল নেতার লাশ পাবনার ফরিদপুরে ভ্যানচালক হত্যা বড়াল নদী থেকে লাশ উদ্ধার পাবনার সাঁথিয়ায় আব্দুল আজিজ হত্যা মামলার তিন আসামী গ্রেফতার লুন্ঠনকৃত করা টাকা উদ্ধার রাজশাহীর সীমান্তে বিজিবির অভিযানে বিপুল মাদক জব্দ, পালিয়ে গেল কারবারিরা

জামালপুরের ইসলামপুরে গলায় ফাঁস দিয়ে স্কুল শিক্ষার্থীর আত্মহত্যা

Reading Time: < 1 minute

মোঃ শরিফ মিয়া, জামালপুর:
জামালপুরের ইসলামপুরে বৈশাখী আক্তার শ্রাবনী (১৪) নামের এক স্কুল শিক্ষার্থীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শিক্ষার্থী ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে ইসলামপুর পৌর এলাকার নটারকান্দা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত বৈশাখী আক্তার শ্রাবনী ওই গ্রামের বাহার উদ্দিনের কন্যা। সে ইসলামপুর জে.জে.কে.এম. গালর্স স্কুল এন্ড কলেজের নবম শ্রেনীর শিক্ষার্থী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত স্কুল শিক্ষার্থীর বাবা-মা চাকরীর সুবাধে শরিয়তপুরে বসবাস করায় শ্রাবনী নানার বাড়ীতে থাকে। দুপুরে পার্শ্ববর্তী খালার ঘরে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। এ ব্যাপারে ইসলামপুর থানা অফিসার ইনচার্জ মাজেদুর রহমান জানান, লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আত্মহত্যার প্রকৃত কারণ উদ্ঘাটনের চেষ্টা চলছে। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com