বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত আটঘরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দিল্লিতে মহাবিপদ সংকেত জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় পাহাড়পুরের যুবকের মৃত্যু ‘পয়েন্ট খোলা, তবুও লাইন ক্লিয়ার! অল্পের জন্য রক্ষা বেনাপোল এক্সপ্রেস’ ভুয়া পুলিশ পরিচয়ে বিআরটিএ কার্যালয়ে উপস্থিত যুবক গ্রেফতার আটঘরিয়ায় কমিউনিটি ভিত্তিক ভার্মিকম্পোস্ট (কেঁচো সার) উৎপাদন শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আমার কন্ঠ থাকবে সোচ্চার: শিমুল বিশ্বাস হারানো ১২৫ মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল আরএমপি পাবনা জেলা কাব ক্যাম্পুরির উদ্বোধন

জয়পুরহাটে শিশু ধর্ষণের ঘটনায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড।

Reading Time: < 1 minute

জয়পুরহাটে শিশু ধর্ষণের ঘটনায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড।

মেহেদী হাসান
ক্রাইম রিপোর্টার

জয়পুরহাটে ক্ষেতলাল উপজেলার বানাইচ আলীপুর গ্রামের এক শিশুকে অপহরণের পর ধর্ষণের ঘটনায় দায়ের হওয়া মামলায় জহুরুল ইসলাম (৩৫) নামে এক যুবককে যাবজ্জীন কারাদণ্ড দিয়েছেন আদালত।

রবিবার দুপুরে নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক রস্তম আলী এ রায় দেন। জহুরুল ইসলাম জেলার ক্ষেতলাল উপজেলার বানাইচ আলীপুর গ্রামের মহর আলীর ছেলে।

মামলার এজাহার থেকে জানা যায়, ২০০৫ সালের ১২ই এপ্রিল বিকেলে ওই গ্রামের জহুরুল ইসলাম ১২ বছর বয়সী ৭ম শ্রেণীর এক শিক্ষার্থীকে অপহরণের পর ধর্ষণ করে। এ ঘটনায় ধর্ষণের শিকার ওই শিশুর পিতা বাদী হয়ে ১৪ই এপ্রিল/২০০৫ তারিখে ক্ষেতলাল থানায় মামলা করেন। পরর্তীতে আসামী গ্রেপ্তারের পর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে উচ্চ আদালত থেকে জামিন নেন আসামী জহুরুল। এরপর থেকে আসামী পলাতক।

সরকারি পক্ষের আইনজীবী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি এ্যাডঃ ফিরোজা চৌধুরী বলেন, অপহরণের অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামীকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। একই সঙ্গে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা বাদীকে প্রদানের আদেশ দেন বিচারক। রায় ঘোষণার সময় পলাতক ছিলেন জহুরুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com