সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন

News Headline :
পাবনার ঈশ্বরদীর পাঁচ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন পাবনায় ৩০ লাখ টাকা মুল্যের মেডিকেল ও সার্জিক্যাল সামগ্রী বিতরণ পাবনার রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান এ মাসেই উৎপাদন শুরুর আশা রাজশাহী নগরীতে যুবদলের উদ্যোগে প্রতিবাদ বিক্ষোভ মিছিল পাবনায় ডিএনসির অভিযানে ৫৫ পিস ইয়াবা ও ২০০ গ্রাম গাঁজা সহ মহিলা গ্রেপ্তার আরও ০৫ মাদকসেবীর কারাদণ্ড। পাবনা প্রভাতী ও গোধূলি এক্সপ্রেসের অনলাইন টিকেট বিক্রি শুরু রাজশাহী নগরীজুড়ে মাদকসেবী ও কারবারী সহ গ্রেফতার ২৬ পাবনার ঈশ্বরদীতে ট্রেন থেকে পড়ে মৃত্যু, যুবকের পরিচয় মেলেনি রাজশাহী বিমানবন্দর ফটকের সামনে ফুলগাছের মধ্য থেকে দুটি গ্রেনেড উদ্ধার

ডামুড্যায় শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

Reading Time: < 1 minute

শফিকুল ইসলাম সোহেল, ডামুড্যা :

শরীয়তপুরের ডামুড্যা উপজেলার দারুলআমান উচ্চ বিদ্যালয়ে  শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশের আয়োজন করা হয়েছে। সোমবার (১৩ মার্চ) বিকালে দারুলআমান  উচ্চ বিদ্যালয়ের মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। দারুলআমান উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো: এমদাদুল হক ইনু বেপারী সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডামুড্যা উপজেলা নির্বাহী অফিসার হাছিবা খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডামুড্যা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ গোলন্দাজ, ডামুড্যা উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম, দারুলআমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম,ডামুড্যা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও ডামুড্যা উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক মুক্তার হোসেন  প্রমুখ। এসময় বক্তারা বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। ফলে কোটি কোটি টাকার সম্পদ অর্জনের চেয়ে শিশুকে মেধাবী হিসেবে গড়ে তুলতে পুঁজি বিনিয়োগ করা প্রয়োজন। আর তাতে সফলতা পেতে হলে ছাত্র শিক্ষক ও অভিভাবকের মাঝে সেতু বন্ধন গড়ে তুলতে হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com