বুধবার, ২২ Jul ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন

News Headline :
পাবনার মানসিক হাসপাতাল কি ঠাকুরের তীর্থ ভুমি বানানোর চক্রান্ত চলছে কারা জড়িত ১৮ জুলাই পাবনায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের উপর পুলিশ ও ছাত্রলীগের গুলির ঘটনার কোন বিচার হবে না ? মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন পাবনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা পাবনায় কবি “বন্দে আলী মিয়ার সাহিত্য কর্মে সমকালীন সমাজ” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে বাসের সংঘর্ষে ৩ জন নিহত আহত ১০ জন পাবনায় ২টি বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার রাজশাহী মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাবনার আটঘরিয়ায় মিয়াপাড়ার আব্দুস সালাম ৬বছর ধরে শিকলবন্দী রহস্য উদঘাটনের দাবি এলাকাবাসীর

ডেইলি সারাবাংলায় নিউজ প্রকাশে ধসে যাওয়া সরকারী ঘর দ্রুত সংস্কার করলেন- ইউএনও

Reading Time: < 1 minute

মাজহারুল ইসলাম শরিফ মিয়া জামালপুর :
জামালপুরের ইসলামপুরের সদর ইউনিয়নের পচাবহালা গ্রামে সদ্য নির্মিত প্রধানমন্ত্রীর উপহার জমি ও গৃহহীন পরিবারের জন্য বরাদ্ধকৃত দুইটি ঘরের নিচে মাটি সড়ে গিয়ে ঘরের একটি অংশ ভেঙ্গে পড়েছে। সরজমিনে গেলে উপকার ভোগী ঘরের মালিক ছকিনা ও বুদু মন্ডল, আলম মন্ডল ও লাবনী জানান, গত ১৫ মে রাতে প্রচন্ড বৃষ্টিতে “ঘরের পাশে পুকুর (গর্ত) থাকায় অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে পানির স্রোতে ঘরের এক পাশ থেকে মাটি ঢেলে যায়, (ঢেবে যায়) যার ফলে ঘরের একটি অংশ মাটিতে ধসে পড়ে। এবিষয়ে বুদু মন্ডল জানান, আমরা ঘঠনাটি স্থানীয় প্রশাসন ইউএনও স্যারকে জানালে স্যার পরিদর্শন করে দ্রুত নির্মাণ কাজ করার নির্দেশ দেন এবং পিছনের পুকুর মাটি দিয়ে ভরাট কাজ শুরু করেছে।এ বিষয়ে ডেইলি সারাবাংলা টোয়েন্টিফোর ডট কমে নিউজ প্রকাশিত হলে প্রশাসনের টনক নড়ে। উপজেলা প্রশাসন তড়িঘরি করে ভেঙ্গে যাওয়া ঘর মেরামত শুরু করেন। এতে ক্ষতিগ্রস্থরা সাংবাদিকসহ নিউজ পোর্টালের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। জানা গেছে, মজিব শতবর্ষ উপলক্ষে ০২ শর্তাংশ খাস জমি বন্দোবস্ত প্রদান পূর্বক একক গৃহ নির্মাণের মাধ্যমে জমি নেই ও গৃহহীন পরিবারের জন্য অর্থায়নকারী সংস্থা; আশ্রয়ন-২ প্রকল্পে,প্রধানমন্ত্রীর কার্যালয়/দুযোর্গ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের গুচ্ছ গ্রাম-২য় পর্যায়ের ভূমি মন্ত্রনালয়ের সিভিআরপি প্রকল্পের আওতায় ইসলামপুরে ২০২০-২০২১ ইং অর্থ বছরের ৮৮টি ঘর নির্মিত হয়েছে। উপজেলা প্রশাসন(ইউএনও) এর তদারকিতে নির্মিত প্রতিটি ঘরের বরাদ্ধ ছিল ১লাখ ৭১ হাজার টাকা। যা গৃহহীনদের জন্য ঘর নির্মান কাজে কোন প্রকার অবহেলা হচ্ছে না, মাননীয় প্রধানমন্ত্রী শেখ-হাসিনার উন্নয়ন কাজের প্রতি গুরুত্ব দিয়ে কাজ করা হচ্ছে। এসময় ইউএনওর এমন তাৎপরতা দেখে উপকারভোগী ও স্থানীয় মহল কৃতঙ্গতা প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com